1. info@www.rtbdnews.com : RT BD NEWS :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
মহেশপুর পৌরসভায় নাগরিক সেবার সংকট, ভাঙা সড়ক-ড্রেনেজ ও পানির দুর্ভোগে ক্ষুব্ধ পৌরবাসী জিয়ানগরে জুলাই শহীদ দিবস পালিত, আবু সাঈদসহ শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল কাহারোলে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, লেবুর চারা ও সার বিতরণ পিরোজপুরে ৯ দিনব্যাপী শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব শুরু নতুন উদ্যোক্তাদের পাশে থাকবে সরকার কালীগঞ্জে কৃষি সেচের ডিপটিউবওয়েল দখল নিয়ে ষড়যন্ত্রের অভিযোগ কাহারোলে বিভিন্ন জাতের আম চাষে সফল উদ্যোক্তা মিজানুর রহমান মিজান এখন কৃষকদের অনুপ্রেরণা শৈলকুপায় কৃষক কার্ড বিতরণে প্রস্তুতিমূলক সভা, কার্ড পাবেন ২ হাজার ৫০০ কৃষক কাহারোলে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত, শ্রেষ্ঠ কর্মী ও প্রতিষ্ঠানের মাঝে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ বগুড়ায় তুরস্কের সহযোগিতায় ড্রোন উৎপাদন কারখানা, আন্তর্জাতিক বিমানবন্দর ও বিমানঘাঁটি নির্মাণের উদ্যোগ

নওগাঁয় ঘন কুয়াশায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে পড়ে নিহত ১

নওগাঁ প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪
বাস-খাদে

নওগাঁর পোরশায় ঘন কুয়াশার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে উল্টে যায়। এতে নূর বানু (৬০) নামে এক নারী যাত্রী নিহত হন এবং আহত হন আরও ছয়জন।

বুধবার (১১ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টায় নওগাঁ-পোরশা আঞ্চলিক সড়কের মাটিন্দর ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নূর বানু পোরশা উপজেলার আমদা গ্রামের বাসিন্দা এবং জিল্লুর রহমানের স্ত্রী। আহতদের মধ্যে ছয়জনকে স্থানীয়রা উদ্ধার করে নিকটস্থ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন।

পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন রেজা জানিয়েছেন, সকালে পোরশা থেকে নওগাঁর উদ্দেশ্যে রওনা দেয় বাসটি। তবে ঘন কুয়াশার কারণে রাস্তা পরিষ্কার দেখতে না পেয়ে চালক নিয়ন্ত্রণ হারান। বাসটি খাদে পড়ে উল্টে যায়। ঘটনাস্থলেই নূর বানুর মৃত্যু হয়।

ওসি শাহীন রেজা বলেন, “ঘন কুয়াশার কারণে দুর্ঘটনাটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। আইনগত প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। আহতরা স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।”

এ দুর্ঘটনার পর স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তারা ঘন কুয়াশার সময় যানবাহন চালানোর ক্ষেত্রে আরো সতর্কতার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন।

আবহাওয়ার প্রতিকূল অবস্থায় যানবাহন চালানোর সময় চালকদের আরও সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট