1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০১:০০ অপরাহ্ন
শিরোনাম :
ক্যান্সার আক্রান্ত গৌতম দে-কে পৌরসভার আর্থিক সহায়তা, পাশে থাকার আশ্বাস প্রশাসকের খুলনার দিঘলিয়ায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা আলম চৌধুরী বহিষ্কার টঙ্গীবাড়ীর দিঘিরপাড় মাছ বাজারে নৌ পুলিশের অভিযান, ৭০ কেজি জাটকা ইলিশ জব্দ ঝিনাইদহে খুচরা সার বিক্রেতাদের মানববন্ধন, নীতিমালা সংশোধন ও সনদ বহালের দাবি দিঘলিয়ায় যুবদল নেতা মুরাদ হত্যা: খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন, উত্তাল পথের বাজার হরমুজ প্রণালী বন্ধের ঘোষণা, ইউরোপে গ্যাসের দাম ৪৫% বৃদ্ধি — বৈশ্বিক জ্বালানি বাজারে তীব্র অস্থিরতা যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার কার্যকারিতা নিয়ে সন্দিহান ইরান: জাতিসংঘে রাষ্ট্রদূত আধিপত্যের রাজনীতি নয়, জনগণের সেবায় নিজেকে নিয়োজিত করার আহ্বান মন্ত্রী শেখ রবিউল আলমের দিঘলিয়ায় খাল পুনঃখনন ও নদী তীর সংরক্ষণ কাজের উদ্বোধন, কৃষি উন্নয়নে অগ্রাধিকার: আজিজুল বারী ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেউলিয়া: লন্ডনের বিলাসপণ্য ব্র্যান্ড লিকুইডেশনে

নাটোরে নর্থবেঙ্গল সুগার মিলে টারবাইন বিস্ফোরণ, চিনি উৎপাদন বন্ধ

নাটোর প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ১৮ জানুয়ারী, ২০২৫
নর্থবেঙ্গল সুগার মিলে

নাটোরের লালপুর উপজেলায় অবস্থিত নর্থবেঙ্গল সুগার মিলে শনিবার ভোরে ভয়াবহ টারবাইন বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ভোররাত আনুমানিক তিনটার দিকে মিল চালু থাকা অবস্থায় কারখানার ভেতরে বিকট শব্দে টারবাইন বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, তবে বিস্ফোরণের ফলে মিলে আখমাড়াই ও চিনি উৎপাদন সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে।

মিল প্রশাসনের সূত্রে জানা যায়, বিস্ফোরণের ফলে টারবাইনের বিভিন্ন অংশ ভেঙে ছিন্নভিন্ন হয়ে যায়। এই কারণে মিলের ভেতরে ও বাইরের সব আখ ক্রয়কেন্দ্রে আখ ক্রয় কার্যক্রম স্থগিত রাখা হয়েছে। আকস্মিকভাবে মিল বন্ধ হয়ে যাওয়ায় আখ পরিবহনকারীরা চরম বিপাকে পড়েছেন।

ঘটনার খবর পেয়ে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের একটি বিশেষজ্ঞ কারিগরি দল ঢাকা থেকে মিলটিতে ছুটে আসেন। এই দলে প্রধান প্রকৌশলী মো. মাহমুদুল হক এবং প্রধান রসায়নবিদ আনিসুল আজম উপস্থিত ছিলেন। তাঁদের দিকনির্দেশনায় প্রকৌশলীরা টারবাইন মেরামতের কাজ শুরু করেছেন। তবে মেরামত কাজ সম্পন্ন করতে দীর্ঘ সময় লাগবে বলে জানা গেছে।

নর্থবেঙ্গল সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) খবির উদ্দিন মোল্যা জানিয়েছেন, টারবাইন বিস্ফোরণের ফলে আখমাড়াই ও চিনি উৎপাদন বন্ধ রয়েছে। পরিস্থিতি সামাল দিতে বিকল্প উপায়ে আখমাড়াই শুরু করার চেষ্টা চলছে। তিনি আরও নিশ্চিত করেছেন যে, দুর্ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

বিস্ফোরণের ফলে সৃষ্ট সমস্যাগুলো দ্রুত সমাধানের জন্য মেরামত কাজ এগিয়ে চলছে। তবে কবে নাগাদ উৎপাদন পুনরায় শুরু করা সম্ভব হবে, তা এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট