1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
কাহারোলে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন, শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে উৎসবের আমেজ জ্বালানি সরবরাহ স্বাভাবিক থাকবে: জুন পর্যন্ত সংকট নেই—প্রতিমন্ত্রী মীর শাহে আলম বাংলাদেশে ৫জি ও ডিজিটাল উন্নয়নে টেলিনরের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক বগুড়ায় পৈত্রিক ভিটায় আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ব্যাপক প্রস্তুতি মুন্সীগঞ্জে অটোরিকশা চুরি: নিখোঁজ নাটক সাজিয়ে বিক্রি, গ্রেফতার ২ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক বাতিলের প্রস্তাব আম্পায়ারকে হুমকি দিয়ে শাস্তি পেলেন কারান কেসি দেশে হামের প্রাদুর্ভাব বাড়ছে: ২৪ ঘণ্টায় ১০ শিশুর মৃত্যু, আক্রান্ত ও ভর্তি বাড়ছে দ্রুত ন্সীগঞ্জে সাংবাদিকদের বিক্ষোভ: মিথ্যা মামলা প্রত্যাহারে ৭ দিনের আলটিমেটাম টেকনাফ সীমান্তে বিজিবির অভিযানে ৮ লাখ ৫৯ হাজার ইয়াবা উদ্ধার

নারায়ণগঞ্জে কোস্ট গার্ডের অভিযানে ১৬ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

মেহেদী হাসান
  • প্রকাশিত: রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪

নারায়ণগঞ্জে একটি বিশেষ অভিযানে শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে আনা প্রায় ১৬ কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ শাড়ি, চাদর, থ্রি পিস এবং লেহেঙ্গা জব্দ করেছে কোস্ট গার্ড। শনিবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এই তথ্য নিশ্চিত করেন।

কোস্ট গার্ডের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে যে, শুল্ক ফাঁকি দেয়া অবৈধ ভারতীয় পণ্যের একটি চালান নারায়ণগঞ্জ হয়ে ঢাকায় প্রবেশ করবে। এই তথ্যের ভিত্তিতে গত শুক্রবার রাতে পাগলা কোস্ট গার্ড স্টেশন থেকে ঢাকা রুটে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি জানান, অভিযানের সময় ফতুল্লা শিবু মার্কেট সংলগ্ন এলাকায় একটি সন্দেহজনক ট্রাককে থামার সংকেত দেয়া হয়। কিন্তু ট্রাকটি সংকেত অমান্য করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে কোস্ট গার্ডের আভিযানিক দল ট্রাকটিকে ধাওয়া করে আটক করে।

ট্রাকটি তল্লাশি করে কোস্ট গার্ড ৫ হাজার ৩৩৮ পিস শাড়ি, ১ হাজার ২৪৫ পিস চাদর, ১৮৬ পিস থ্রি পিস এবং ২৯ পিস লেহেঙ্গাসহ ট্রাকটি জব্দ করে। জব্দকৃত পণ্যের আনুমানিক বাজার মূল্য প্রায় ১৬ কোটি ৪ লাখ ৮৭ হাজার টাকা।

কোস্ট গার্ড জানিয়েছে, জব্দকৃত পণ্য এবং ট্রাকের চালকের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট