1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
সোমবার, ১১ মে ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন
শিরোনাম :
দেশের দিকে ধেয়ে আসছে নতুন বৃষ্টি বলয়, ২০ মে পর্যন্ত বজ্রবৃষ্টির শঙ্কা মডেল মসজিদে টিকটক ভিডিও করে বিতর্ক, জামালপুরে শিক্ষার্থী বহিষ্কার পশ্চিমবঙ্গে সীমান্তে কাঁটাতারের জন্য ৪৫ দিনের মধ্যে বিএসএফকে জমি দেবে সরকার মুন্সীগঞ্জে ইজারার আগেই কোরবানির পশুর হাটের প্রচারণা ঝিনাইদহে জমকালো আয়োজনে যাত্রা শুরু করলো এশিয়া পোস্ট জনগণের আস্থা অর্জনে পুলিশকে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর দিঘলিয়ায় সড়ক দুর্ঘটনায় আহত প্রেসক্লাব সভাপতি শিক্ষানুরাগী মোল্লা মাকসুদুল ইসলাম ঝিনাইদহে কাল্ব’র বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হলদিয়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান খানের উঠান বৈঠক দিঘলিয়ায় বাংলাদেশ শিক্ষক সমিতির আহ্বায়ক কমিটি গঠন

আর কত ভোগান্তি: ৯ বছরেও শেষ হয়নি মোল্লাবাজার সেতু, ক্ষোভে ফুঁসছে মুন্সীগঞ্জবাসী

মোঃ জসীম উদ্দিন, মুন্সীগঞ্জ
  • প্রকাশিত: শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
মোল্লাবাজার সেতু নির্মাণ বিলম্বে মুন্সীগঞ্জে মানববন্ধন

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলা এবং ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জের মধ্যকার গুরুত্বপূর্ণ যোগাযোগ মাধ্যম হিসেবে পরিকল্পিত মোল্লাবাজার সেতু—যা নির্মিত হলে হাজারো মানুষের যাতায়াত সহজ হওয়ার কথা—তা দীর্ঘ ৯ বছরেও আলোর মুখ দেখেনি। ফলে প্রতিদিন চরম দুর্ভোগে পড়ছেন এই অঞ্চলের সাধারণ মানুষ। প্রতিশ্রুতির পর প্রতিশ্রুতি মিললেও বাস্তবে কাজের অগ্রগতি না থাকায় ক্ষোভে ফুঁসছে স্থানীয় জনসাধারণ।

শুক্রবার (১১ এপ্রিল) সকাল ১০টার দিকে খাসমহল বালুচর স্বতন্ত্র এবতেদায়ী মাদরাসার সামনে এই দীর্ঘস্থায়ী ভোগান্তির প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। ‘সর্বস্তরের সচেতন নাগরিক এবং স্বেচ্ছাসেবী সংগঠনসমূহ’ ব্যানারে আয়োজিত এই কর্মসূচিতে অংশ নেন বিভিন্ন শ্রেণি-পেশার দুই থেকে তিন শতাধিক মানুষ। পরে তারা মিছিল নিয়ে মোল্লাবাজার এলাকায় গিয়ে অবস্থান নেন এবং সেখানে কর্মসূচি শেষ করেন।

স্থানীয়দের মতে, ধলেশ্বরী শাখা নদীর ওপর নির্মাণাধীন এই সেতুটি সিরাজদিখান উপজেলার বালুচর ইউনিয়নের চরসাংহারদি এলাকার সাথে কেরাণীগঞ্জের মোল্লারহাট ও কোন্ডা ইউনিয়নকে সংযুক্ত করবে। সেতুটির দৈর্ঘ্য ২৫২ মিটার এবং প্রস্থ ১০ মিটার নির্ধারণ করা হয়েছে। ২০১৮ সালের জুন মাসে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর অধীনে শুরু হওয়া এই প্রকল্পের ব্যয় ধরা হয় ৩৩ কোটি ২৭ লাখ টাকা। ২০২০ সালের মধ্যে কাজ শেষ হওয়ার কথা থাকলেও ইতোমধ্যে তিন দফা সময় বাড়ানো হলেও কাজ সম্পন্ন হয়নি।

এদিকে সেতুর কাজ শেষ না হওয়ায় প্রতিদিন হাজার হাজার মানুষ জীবনের ঝুঁকি নিয়ে দেশীয় প্রযুক্তিতে তৈরি জরাজীর্ণ নৌযানে পারাপার করছেন। এতে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়েছে। সবচেয়ে দুর্ভোগে পড়ছেন অসুস্থ রোগীরা, কারণ অ্যাম্বুলেন্স পারাপারের কোনো ব্যবস্থা নেই।

স্থানীয় বাসিন্দারা জানান, সেতুটি চালু হলে মাত্র ৩০ মিনিটেই ঢাকায় পৌঁছানো সম্ভব হবে। অথচ বর্তমানে বিকল্প সড়ক পথে যেতে সময় লাগছে ২ থেকে ৩ ঘণ্টা। এতে সময়, অর্থ ও শ্রম—সব দিক থেকেই ক্ষতিগ্রস্ত হচ্ছেন সাধারণ মানুষ।

তারা আরও অভিযোগ করেন, বছরের পর বছর ধরে শুধু আশ্বাসই দেওয়া হচ্ছে, কিন্তু বাস্তবে কাজের অগ্রগতি খুবই ধীর। চলতি বছরের জানুয়ারিতে কেরাণীগঞ্জ উপজেলা প্রকৌশলী মোহাম্মদ আরিফুর রহমান এপ্রিলের মধ্যে কাজ শেষ হওয়ার আশ্বাস দিলেও এখনো স্প্যান ও ভায়াডাক্টের কাজ বাকি রয়েছে। ফলে সেতুটি কবে নাগাদ সম্পন্ন হবে, তা নিয়ে নতুন করে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

স্থানীয়দের দাবি, দ্রুত কাজ শেষ করে মোল্লাবাজার সেতুটি চালু করা হোক, যাতে এই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটে এবং ঢাকার সাথে সরাসরি যোগাযোগ সহজ হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট