1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
মিরপুরে নাহিদ রানার তাণ্ডব, তানজিদের ঝড়ো ফিফটিতে পাকিস্তানের বিপক্ষে বড় জয় বাংলাদেশের মুন্সীগঞ্জে ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ, সংবাদ সম্মেলনে সুষ্ঠু তদন্তের দাবি টানা পাঁচদিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, রাজধানীসহ বিভিন্ন অঞ্চলে সতর্কতা ঢাকা–১৩ আসনের নির্বাচনের ফলাফল চ্যালেঞ্জ, ব্যালট পেপার ইসির হেফাজতে নেওয়ার নির্দেশ হাইকোর্টের বেতন–বোনাসের দাবিতে ভালুকায় শ্রমিকদের মহাসড়ক অবরোধ, প্রায় ৫০ কিলোমিটার যানজট ড. মাহমুদুল হাসানকে নিয়োগের সুপারিশের চিঠি নিয়ে মুখ খুলল পররাষ্ট্র মন্ত্রণালয় ভারত থেকে পাইপলাইনে বাংলাদেশে এলো ৫ হাজার মেট্রিক টন ডিজেল যুক্তরাষ্ট্রের ৬ পারমাণবিক বোমা এখনও নিখোঁজ, নতুন করে উদ্বেগ বাড়ছে বিশ্বজুড়ে মধ্যপ্রাচ্যে মার্কিন প্রযুক্তি কোম্পানিগুলোকে সম্ভাব্য লক্ষ্যবস্তু বলছে ইরান ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু বৃহস্পতিবার, আজই স্পিকার–ডেপুটি স্পিকার নিয়ে সিদ্ধান্ত

পিরোজপুরে ইউপি চেয়ারম্যানের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

মোঃ নাজমুল হোসেন পিরোজপুর প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ২৫ জানুয়ারী, ২০২৫

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার নদমূলা শিয়ালকাটি ইউনিয়ন চেয়ারম্যান মেজবাহ উদ্দিন আরিফের ওপর হামলার প্রতিবাদে স্থানীয় এলাকাবাসী মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দুপুরে ভান্ডারিয়া থানা মোড়ে আয়োজিত মানববন্ধনে হামলাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

জানা যায়, ২১ জানুয়ারি উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে কাজ শেষ করে বাড়ি ফেরার পথে ইউপি চেয়ারম্যান মেজবাহ উদ্দিন আরিফের ওপর হামলা চালানো হয়। শিয়ালকাঠি ইউনিয়নের নতুন বাইপাস মোড়ে, মোটরসাইকেলযোগে চলার সময় একদল সন্ত্রাসী চেয়ারম্যানের মোটরসাইকেলের গতিরোধ করে তাকে হামলার শিকার করেন। হামলায় চেয়ারম্যানের সঙ্গে থাকা সাইমুন হোসেন ও জাহিদুল ইসলাম আহত হন এবং হামলাকারীরা ৩ লক্ষ ৭ হাজার টাকা ছিনিয়ে নেয়।

এ ঘটনায় ভান্ডারিয়া থানায় ১২ জনের নাম উল্লেখ করে ২০-২৫ জন অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ এক অভিযুক্তকে, রানা নামে একজনকে গ্রেপ্তার করেছে।

মানববন্ধনে বক্তব্য রাখেন, ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ড সদস্য মো. শহিদুল ইসলাম, ৩ নম্বর ইউপি সদস্য আব্দুল খালেক মোল্লা, সংরক্ষিত মহিলা সদস্য হালিমা বেগম, লায়লা সুলতানা মুন্নি, শাহনাজ পারভিন, মাদ্রাসা শিক্ষক মো. মনিরুল ইসলাম, ইমাম মাওলানা আব্দুল কাদের এবং সাবেক ইউপি সদস্য মো. মোস্তফা জমাদ্দারসহ স্থানীয় নেতারা।

এমনটি, হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে এবং দোষীদের কঠোর শাস্তির দাবি জানান তারা, যেন ভবিষ্যতে এ ধরনের অন্যায় কার্যক্রমের পুনরাবৃত্তি না ঘটে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট