1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কাহারোলে শিশু ফোরামের সদস্যদের ৩ দিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব: উপসাগরীয় দেশগুলোতে হামলা বন্ধে ইরানকে আহ্বান মিরপুরে নাহিদ রানার তাণ্ডব, তানজিদের ঝড়ো ফিফটিতে পাকিস্তানের বিপক্ষে বড় জয় বাংলাদেশের মুন্সীগঞ্জে ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ, সংবাদ সম্মেলনে সুষ্ঠু তদন্তের দাবি টানা পাঁচদিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, রাজধানীসহ বিভিন্ন অঞ্চলে সতর্কতা ঢাকা–১৩ আসনের নির্বাচনের ফলাফল চ্যালেঞ্জ, ব্যালট পেপার ইসির হেফাজতে নেওয়ার নির্দেশ হাইকোর্টের বেতন–বোনাসের দাবিতে ভালুকায় শ্রমিকদের মহাসড়ক অবরোধ, প্রায় ৫০ কিলোমিটার যানজট ড. মাহমুদুল হাসানকে নিয়োগের সুপারিশের চিঠি নিয়ে মুখ খুলল পররাষ্ট্র মন্ত্রণালয় ভারত থেকে পাইপলাইনে বাংলাদেশে এলো ৫ হাজার মেট্রিক টন ডিজেল যুক্তরাষ্ট্রের ৬ পারমাণবিক বোমা এখনও নিখোঁজ, নতুন করে উদ্বেগ বাড়ছে বিশ্বজুড়ে

পুলিশের দক্ষতায় মাত্র ৮ ঘণ্টায় ব্রিটিশ দম্পতির হারানো হাতব্যাগ উদ্ধার

চট্টগ্রাম প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ২২ জানুয়ারী, ২০২৫
ব্রিটিশ দম্পতির হারানো হাতব্যাগ উদ্ধার

চট্টগ্রাম নগরে সিএনজিচালিত অটোরিকশায় ভুলবশত একটি হাতব্যাগ ফেলে রেখে ব্যাংকে ঢুকেছিলেন ব্রিটিশ দম্পতি তাফিকা চৌধুরী ও তাঁর স্বামী ওয়াসিউর রহমান। হাতব্যাগে ছিল দুটি ব্রিটিশ পাসপোর্ট, নগদ তিন লাখ টাকা, মুঠোফোন এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র। ব্যাংকে ঢোকার পরই তাঁরা বুঝতে পারেন হাতব্যাগটি সঙ্গে নেই। দ্রুত বাইরে এসে দেখেন, অটোরিকশাটি ততক্ষণে চলে গেছে।

গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে হাতব্যাগ হারানোর বিষয়টি তাঁরা কোতোয়ালি থানায় জানান। একই সঙ্গে তাঁরা চট্টগ্রাম জেলা প্রশাসক এবং ব্রিটিশ হাইকমিশনকেও অবহিত করেন।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল করিম বলেন, হাতব্যাগটি নগরের লাভ লেন এলাকায় একটি সিএনজিচালিত অটোরিকশায় ফেলে যান ওই দম্পতি। অভিযোগ পাওয়ার পর কোতোয়ালি থানা-পুলিশের একটি দল দ্রুত অভিযান শুরু করে। আট ঘণ্টার মধ্যে, রাত আটটার দিকে নগরের বাকলিয়া এলাকা থেকে হাতব্যাগটি উদ্ধার করা হয়।

ওসি আরও জানান, হাতব্যাগের ভেতরে দুটি ব্রিটিশ পাসপোর্ট, নগদ তিন লাখ টাকা এবং একটি চেকবই ছিল। সবকিছুই অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। রাতেই ব্রিটিশ দম্পতির কাছে তা হস্তান্তর করা হয়েছে।

এই ঘটনাটি চট্টগ্রাম নগরের পুলিশের দক্ষতা ও দ্রুততার প্রমাণ হিসেবে প্রশংসিত হচ্ছে। ব্রিটিশ দম্পতি তাঁদের গুরুত্বপূর্ণ নথি ও অর্থ ফেরত পাওয়ার জন্য বাংলাদেশ পুলিশকে আন্তরিক ধন্যবাদ জানান।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট