1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ায় যুবদল নেতা মুরাদ হত্যা: খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন, উত্তাল পথের বাজার হরমুজ প্রণালী বন্ধের ঘোষণা, ইউরোপে গ্যাসের দাম ৪৫% বৃদ্ধি — বৈশ্বিক জ্বালানি বাজারে তীব্র অস্থিরতা যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার কার্যকারিতা নিয়ে সন্দিহান ইরান: জাতিসংঘে রাষ্ট্রদূত আধিপত্যের রাজনীতি নয়, জনগণের সেবায় নিজেকে নিয়োজিত করার আহ্বান মন্ত্রী শেখ রবিউল আলমের দিঘলিয়ায় খাল পুনঃখনন ও নদী তীর সংরক্ষণ কাজের উদ্বোধন, কৃষি উন্নয়নে অগ্রাধিকার: আজিজুল বারী ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেউলিয়া: লন্ডনের বিলাসপণ্য ব্র্যান্ড লিকুইডেশনে তারেক রহমানের সঙ্গে সাক্ষাতে শাহবাজ শরিফের ঢাকা সফরের আগ্রহ অবৈধ মাটি কাটায় দলীয় কেউ জড়িত থাকলেও ছাড় নেই: এমপি শেখ আব্দুল্লাহ খুলনার দিঘলিয়ায় বাজার ইজারা বিরোধে যুবদল নেতা খুন, অভিযুক্ত ছাত্রদল নেতা কালীগঞ্জে থানার সামনে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, পুলিশসহ আহত ১২

বাংলাদেশ-ভারত সীমান্তে আন্তর্জাতিক আইন ভঙ্গের প্রতিবাদে ভারতীয় হাইকমিশনারকে তলব

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: রবিবার, ১২ জানুয়ারী, ২০২৫
ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা

বাংলাদেশ-ভারত সীমান্তে আন্তর্জাতিক আইন ভঙ্গ করে বিএসএফের কাঁটাতারের বেড়া স্থাপনের প্রতিবাদ জানাতে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা তলব করা হয়েছে। রোববার (১২ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে তাকে তলব করা হয়।

এর আগে একই দিন সচিবালয়ে বাংলাদেশ-ভারত সীমান্ত পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে দু’একদিনের মধ্যে ডাকা হবে।

স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, বাংলাদেশ-ভারত সীমান্তের শূন্য রেখার বিভিন্ন জায়গায় বিএসএফ আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে কাঁটাতারের বেড়া নির্মাণ শুরু করেছিল। তবে বিজিবির বাধায় ওই বেড়া নির্মাণ বন্ধ করা হয়েছে। তিনি আরও বলেন, সীমান্তে যেকোনো বেআইনি কার্যক্রমের বিরুদ্ধে বিজিবি শক্ত অবস্থানে থাকবে।

স্বরাষ্ট্র উপদেষ্টার দেওয়া তথ্যমতে, ইতোমধ্যে লালমনিরহাটের দহগ্রামসহ সীমান্তের পাঁচটি স্থানে বিএসএফের কাঁটাতারের বেড়া নির্মাণ বন্ধ করা হয়েছে। তিনি বলেন, আগের সরকার সীমান্ত পরিস্থিতি নিয়ে চারটি চুক্তি করেছিল। সেইসব চুক্তি পূর্ণবিবেচনার জন্য আবেদন করার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সীমান্তে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে যেকোনো ধরনের আন্তর্জাতিক আইন ভঙ্গের বিষয়ে বাংলাদেশ সরকার শক্ত পদক্ষেপ নেবে। একই সঙ্গে এ বিষয়ে ভারতের সহযোগিতাও চাওয়া হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট