1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
শিরোনাম :
ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের থাড রাডার ধ্বংস, মধ্যপ্রাচ্যে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা নিয়ে উদ্বেগ নারায়ণগঞ্জে তিতাস গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণ, ঝুটের গুদামে আহত ৩ হরমুজ প্রণালি উত্তেজনার মধ্যেও চট্টগ্রাম বন্দরে পৌঁছাচ্ছে ১৫ জাহাজ, আসছে এলএনজি-এলপিজিসহ সাড়ে ৭ লাখ টন পণ্য খামেনি নিহতের পর ইরানের সেনাবাহিনীতে বিভ্রান্তি ও বিশৃঙ্খলা, ব্যারাক ছেড়ে পালাচ্ছেন কিছু কমান্ডার জুলাই সনদ নিয়ে টালবাহানা মেনে নেওয়া হবে না: অধ্যাপক এবিএম ফজলুল করীম কালীগঞ্জের সাবেক ইউএনও সুবর্ণা রানী সাহাকে ঘিরে গুজব, সামাজিক মাধ্যমে বিভ্রান্তিকর প্রচার সৌদি আরব ইরানের বিরুদ্ধে আকাশপথ ব্যবহার করতে দেবে না যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে দেশে জ্বালানি তেল বিক্রিতে সীমা নির্ধারণ, ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড় ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি মুন্সীগঞ্জে জাতীয় পাট দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

বিপ্লবের তিন মাসেই আসল চেহারা প্রকাশ: মির্জা ফখরুল

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্তব্য করেছেন, ৫ আগস্টের বিপ্লবের তিন মাস পার না হতেই এর প্রকৃত চেহারা প্রকাশ পেতে শুরু করেছে। সাম্প্রতিক সময়ে ঢাকা, চট্টগ্রামসহ বিভিন্ন স্থানে সংঘর্ষ ও সহিংস ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, “এই চেহারা নিয়ে কোনো দিনই সাফল্য অর্জন করা যায় না। যতই বড় বড় কথা বলি, যতই লম্বা লম্বা বক্তৃতা করি, নিজের ঘরেই যদি বিভেদ থাকে, আমরা সেটা কখনোই ঠিক করতে পারব না।”

বুধবার (২৭ নভেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে শহীদ ডা. শামসুল আলম খান মিলনের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, “বাংলাদেশের মানুষ গণতান্ত্রিক ব্যবস্থার জন্য দীর্ঘ ১৫ বছর লড়াই করেছে। প্রাণ দিয়েছে, কারাগারে গেছে, নির্যাতিত হয়েছে। সেই মানুষগুলো ২০২৪ সালের ৫ আগস্ট আরেকটি বিজয় অর্জন করেছে। এই বিজয় এসেছে অনেক ত্যাগ ও রক্তের বিনিময়ে। কিন্তু সেই বিজয়ের ফল আমরা এখন যে বাংলাদেশে দেখছি, তা হতাশাজনক। তিন মাস পার হতে না হতেই রাস্তায় রাস্তায় লড়াই, একে অপরের বিরুদ্ধে রক্তপাত শুরু হয়েছে।”

বিএনপির মহাসচিব সাম্প্রতিক কিছু ঘটনার উদাহরণ তুলে ধরে বলেন, “ধর্মকে কেন্দ্র করে বাংলাদেশে এক ধরনের উন্মাদনা সৃষ্টি হয়েছে। পাশাপাশি মুক্ত ও স্বাধীন মিডিয়ার জন্য আমরা যেসব লড়াই করেছি, তার ফলাফলে এখন মিডিয়ার অফিস পুড়িয়ে দেওয়া হচ্ছে। আমরা কি এ ধরনের বাংলাদেশ চেয়েছিলাম? আমি অন্তত চাই না।”

তিনি আরও বলেন, “কিছুসংখ্যক মানুষ সোশ্যাল মিডিয়ায় এমন ভাষা ব্যবহার করছেন যা আতঙ্ক তৈরি করছে। ‘পুড়িয়ে দাও, জ্বালিয়ে দাও’—এ ধরনের উগ্র কথাবার্তা এখন শুনতে হচ্ছে। এটা দেশকে ভয়ঙ্কর এক পরিস্থিতির দিকে ঠেলে দিচ্ছে।”

মির্জা ফখরুল বলেন, “বাংলাদেশকে যে জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে, তা অত্যন্ত ভয়াবহ। আমরা কি বুঝি আতঙ্কটা কোথায়? আমরা কি বুঝি আততায়ী কোথায় ছুরি নিয়ে দাঁড়িয়ে আছে? আমাদের দায়িত্বহীন কথাবার্তা যদি এভাবে চলতে থাকে, তাহলে দেশকে সঠিক পথে নিয়ে যাওয়া অসম্ভব হয়ে পড়বে।”

শহীদ ডা. শামসুল আলম খান মিলনের আত্মত্যাগের কথা স্মরণ করে মির্জা ফখরুল বলেন, “গণতন্ত্রের জন্য এই ত্যাগ আমাদের পথ দেখায়। কিন্তু আমরা যদি নিজেরাই বিভেদে জড়িয়ে পড়ি, তাহলে কোনোদিনও গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে না। আমাদের ঐক্যবদ্ধ হতে হবে এবং শান্তি বজায় রাখতে হবে।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট