1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সৌদি আরব ইরানের বিরুদ্ধে আকাশপথ ব্যবহার করতে দেবে না যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে দেশে জ্বালানি তেল বিক্রিতে সীমা নির্ধারণ, ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড় ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি মুন্সীগঞ্জে জাতীয় পাট দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা কালীগঞ্জে নিম্ন আয়ের মানুষের মাঝে ফুড প্যাক বিতরণ মুন্সীগঞ্জ শহর মাছ বাজারের টোল নির্ধারণে হাইকোর্টের স্থগিতাদেশ বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে সরকারের ১২ জরুরি নির্দেশনা, সরকারি দপ্তরগুলোতে কড়াকড়ি ঝিনাইদহের কালীগঞ্জে নির্মাণাধীন দোকান ভাংচুরের অভিযোগ, সাবেক এমপির পরিবারের বিরুদ্ধে মামলা বঙ্গোপসাগরে জেলেদের মধ্যে সংঘর্ষ: চার আহত, দুই নিখোঁজ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ভূমি অফিসে সারপ্রাইজ পরিদর্শনে ভূমি প্রতিমন্ত্রী, তিন কর্মকর্তা বদলি

বিশ্ববাজারে স্বর্ণের দামে পতন: বাংলাদেশেও প্রভাব

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪
বিশ্ববাজারে স্বর্ণের দামে পতন: বাংলাদেশেও প্রভাব

চলতি বছরের শুরুতে বিশ্ববাজারে স্বর্ণের দাম বেড়ে প্রতি আউন্স ২,৮০০ ডলারে পৌঁছেছিল। বাজার বিশ্লেষকদের ধারণা ছিল, এ ধারা অব্যাহত থাকলে আগামী বছরের শুরুতেই স্বর্ণের দাম ৩,০০০ ডলার ছাড়িয়ে যাবে। তবে সেই ঊর্ধ্বমুখী ধারা এখন পরিবর্তিত হয়ে নিম্নমুখী হয়ে পড়েছে। বর্তমানে প্রতি আউন্স স্বর্ণের দাম নেমে এসেছে ২,৫০০ ডলারের ঘরে।

আন্তর্জাতিক বাজার বিশ্লেষকদের মতে, ডলারের মান শক্তিশালী হওয়া স্বর্ণের দামের পতনের প্রধান কারণ। ডলারের শক্তি বাড়তে থাকায় স্বর্ণের প্রতি বিনিয়োগের আগ্রহ কমেছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রভিত্তিক বাজার পর্যবেক্ষণ সংস্থা কেসিএম ট্রেডের শীর্ষ বিশ্লেষক টিম ওয়াটেরার জানান, প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের জয় ডলারের মান বৃদ্ধিতে বড় ভূমিকা রেখেছে।

ডোনাল্ড ট্রাম্প ক্রিপ্টোকারেন্সির পক্ষে জোরালো অবস্থান নেওয়ায় বিনিয়োগকারীরা বিটকয়েনের মতো ডিজিটাল মুদ্রায় ঝুঁকছেন। পাশাপাশি বিশ্বযুদ্ধের ঝুঁকি কমে যাওয়ায় বিনিয়োগকারীরা এখন ব্যাংক ও অন্যান্য খাতে বিনিয়োগ করছেন। এতে স্বর্ণের ওপর বিনিয়োগের চাপ কমেছে এবং দাম দ্রুত কমতে শুরু করেছে।

বিশ্ববাজারে স্বর্ণের দামের পতনের প্রভাব পড়েছে বাংলাদেশের বাজারেও। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানায়, চলতি বছরে এখন পর্যন্ত ৪৯ বার দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ২৮ বার দাম বাড়ানো হয়েছে এবং ২১ বার কমানো হয়েছে।

সবশেষ গত ১৪ নভেম্বর বাজুস ২২ ক্যারেটের প্রতি ভরিতে ১,৬৮০ টাকা কমিয়ে দাম নির্ধারণ করেছে ১,৩৪,৫০৯ টাকা। একই সঙ্গে ২১ ক্যারেটের প্রতি ভরি ১,২৮,৩৯৭ টাকা, ১৮ ক্যারেটের ১,১০,০৬২ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের প্রতি ভরি ৯০,২৩৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের চেয়ারম্যান মাসুদুর রহমান জানান, ভূ-রাজনৈতিক উত্তেজনা, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, বিশ্বযুদ্ধের গুজব এবং ফেডারেল রিজার্ভের সুদহারের কারণে বছর শুরুর দিকে স্বর্ণের প্রতি বিনিয়োগ বেড়েছিল। তবে ট্রাম্পের বিজয়ে ডলারের মান বৃদ্ধি ও যুদ্ধ পরিস্থিতির শঙ্কা কমায় বিনিয়োগকারীদের মধ্যে স্বর্ণের চাহিদা কমেছে।

বিশ্ববাজারে চলমান এই প্রবণতা ধরে থাকলে দেশের বাজারেও স্বর্ণের দাম আরও কমার সম্ভাবনা রয়েছে। বাজুসের মতে, বাজার স্থিতিশীল রাখতে মূল্য সমন্বয়ের প্রক্রিয়া অব্যাহত থাকবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট