1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
শিরোনাম :
মধ্যপ্রাচ্যে মার্কিন প্রযুক্তি কোম্পানিগুলোকে সম্ভাব্য লক্ষ্যবস্তু বলছে ইরান ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু বৃহস্পতিবার, আজই স্পিকার–ডেপুটি স্পিকার নিয়ে সিদ্ধান্ত নেতানিয়াহু আহত বা নিহত? গুজব, কিন্তু এখন পর্যন্ত কোনো নিশ্চিত প্রমাণ নেই ঈদের ছুটির মধ্যেও সীমিত পরিসরে ব্যাংক খোলা থাকবে ১৮ ও ১৯ মার্চ ঝিনাইদহে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা নিরব হত্যার বিচারের দাবীতে মানববন্ধন খুলনার দিঘলিয়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সচেতনতা বৃদ্ধি পাবনায় নকল দুধ ও ঘি তৈরির কারখানায় অভিযান, তিন প্রতিষ্ঠানে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা দেড় বছর পর ডলারের দরে হঠাৎ উল্লম্ফন, আন্তঃব্যাংক ও খোলাবাজারে চাপ ফ্যামিলি কার্ড কর্মসূচির আগেই মোবাইলে আড়াই হাজার টাকা, কড়াইল বস্তিতে আনন্দ ট্রাম্পের ‘ইরান যুদ্ধ শিগগিরই শেষ’ ঘোষণার পর বিশ্ববাজারে তেলের দাম বড় পতন

বিশ্ব উরশ শরীফ উপলক্ষে জাকের পার্টি ছাত্র ফ্রন্টের সম্মেলন অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: শনিবার, ৪ জানুয়ারী, ২০২৫
জাকের পার্টি ছাত্র ফ্রন্টের সম্মেলন অনুষ্ঠিত

বিশ্ব উরশ শরীফ (বিশ্ব ইসলামি সম্মেলন) উপলক্ষে আগামী ৮, ৯, ১০, ১১ ফেব্রুয়ারি রাজধানীতে এক বিশেষ সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ উপলক্ষে জাকের পার্টি ছাত্র ফ্রন্ট ঢাকা মহানগর উত্তরের কেন্দ্রীয় দাওয়াতি মিশন ও ছাত্র সম্মেলন আয়োজন করা হয়েছে।

শুক্রবার (৩ জানুয়ারি) ঢাকার মহাখালী আই.ডি হাসপাতালের অডিটোরিয়ামের সভাকক্ষে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্টির ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় পরিষদের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবিসহ কেন্দ্রীয় পরিষদ ও মহানগরের নেতারা। সম্মেলনের সভাপতিত্ব করেন জাকের পার্টি ছাত্র ফ্রন্ট ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ মো. আব্দুল জব্বার।

সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ মো. আব্দুল জব্বার বলেন, “আমাদের দেশের মানুষ অনেক দল ও অনেক নেতাকে অভিভাবক বানিয়েছে, আবার অনেকে চক্রান্তের মাধ্যমে অভিভাবক হয়েছে। ভোট চুরি, দুর্নীতি, চাঁদাবাজি, টেন্ডারবাজিসহ নানা অভিযোগে অভিযুক্ত হয়েছেন অনেকেই। প্রকৃতপক্ষে কেহই জনগণের প্রত্যাশা পূরণ করতে পারেনি।”

এ সময় বক্তারা আরও বলেন, “বাংলাদেশে চরমপন্থার কোনো ঠাই নেই। ধর্ম পালন করার অধিকার থেকে কাউকে বঞ্চিত করা যাবে না। কলেমার ইসলামে আমাদের মুসলমানদের অবশ্যই ঐক্যবদ্ধ হতে হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট