1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
মিরপুরে নাহিদ রানার তাণ্ডব, তানজিদের ঝড়ো ফিফটিতে পাকিস্তানের বিপক্ষে বড় জয় বাংলাদেশের মুন্সীগঞ্জে ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ, সংবাদ সম্মেলনে সুষ্ঠু তদন্তের দাবি টানা পাঁচদিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, রাজধানীসহ বিভিন্ন অঞ্চলে সতর্কতা ঢাকা–১৩ আসনের নির্বাচনের ফলাফল চ্যালেঞ্জ, ব্যালট পেপার ইসির হেফাজতে নেওয়ার নির্দেশ হাইকোর্টের বেতন–বোনাসের দাবিতে ভালুকায় শ্রমিকদের মহাসড়ক অবরোধ, প্রায় ৫০ কিলোমিটার যানজট ড. মাহমুদুল হাসানকে নিয়োগের সুপারিশের চিঠি নিয়ে মুখ খুলল পররাষ্ট্র মন্ত্রণালয় ভারত থেকে পাইপলাইনে বাংলাদেশে এলো ৫ হাজার মেট্রিক টন ডিজেল যুক্তরাষ্ট্রের ৬ পারমাণবিক বোমা এখনও নিখোঁজ, নতুন করে উদ্বেগ বাড়ছে বিশ্বজুড়ে মধ্যপ্রাচ্যে মার্কিন প্রযুক্তি কোম্পানিগুলোকে সম্ভাব্য লক্ষ্যবস্তু বলছে ইরান ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু বৃহস্পতিবার, আজই স্পিকার–ডেপুটি স্পিকার নিয়ে সিদ্ধান্ত

বেক্সিমকোর শ্রমিকেরা বেতন না পেয়ে ষষ্ঠ দিনের মতো সড়ক অবরোধ

গাজীপুর প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪
বেক্সিমকোর শ্রমিকেরা বেতন না পেয়ে ষষ্ঠ দিনের মতো সড়ক অবরোধ

অক্টোবর মাসের বেতনের দাবিতে ষষ্ঠ দিনের মতো গাজীপুরের চন্দ্রা-নবীনগর সড়ক অবরোধ করে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকেরা। পাশাপাশি ১২ দফা দাবি নিয়ে হা-মীম গ্রুপের ‘দ্যাটস ইট নিট লিমিটেড’ কারখানার শ্রমিকেরাও আন্দোলনে নেমেছেন।

বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের প্রায় ৪০ হাজার শ্রমিক অক্টোবর মাসের বেতন বকেয়া থাকায় গত শনিবার থেকে আন্দোলনে রয়েছেন। শ্রমিকেরা গাজীপুর মহানগরের চক্রবর্তী এলাকায় চন্দ্রা-নবীনগর সড়কে অবস্থান নিয়ে যান চলাচলে বাধা সৃষ্টি করছেন।

অবরোধে অংশ নেওয়া শ্রমিক মো. আশরাফুল জানান, “কয়েকবার পুলিশ ও সেনাবাহিনী বেতন দেওয়ার আশ্বাস দিলেও এখনো কোনো সমাধান হয়নি। তাই বেতন না পাওয়া পর্যন্ত সড়ক অবরোধ চলবে।”

আরেক শ্রমিক কবির হোসেন বলেন, “টাকা ছাড়া সংসার চলছে না। আন্দোলন ছাড়া আর কোনো উপায় নেই।”

শ্রমিকদের কঠোর অবস্থানের কারণে সড়ক দিয়ে কোনো যানবাহন চলতে দেওয়া হচ্ছে না।

অন্যদিকে, জিরানী এলাকার হা-মীম গ্রুপের দ্যাটস ইট নিট লিমিটেড কারখানার শ্রমিকেরা ১২ দফা দাবি নিয়ে গতকাল থেকে আন্দোলনে নেমেছেন। সেনাবাহিনীর মধ্যস্থতায় আলোচনা হলেও সমাধান হয়নি।

আজ সকাল থেকে তারা চন্দ্রা-নবীনগর সড়কে অবস্থান নিয়ে অবরোধ চালাচ্ছেন।

শ্রমিকদের অবরোধে চন্দ্রা-নবীনগর সড়ক ব্যবহারকারী যাত্রী এবং চালকেরা ব্যাপক ভোগান্তির শিকার হচ্ছেন। উত্তরবঙ্গ থেকে আসা যানবাহনগুলিকে বিকল্প পথে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক এবং ধামরাই-কালিয়াকৈর আঞ্চলিক সড়ক ব্যবহার করতে হচ্ছে।

গাজীপুর শিল্পাঞ্চলের পুলিশ সুপার মোহাম্মদ সারোয়ার আলম বলেন, “শ্রমিকদের বোঝানোর চেষ্টা চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে সেনাবাহিনী, র‌্যাব, শিল্প পুলিশ এবং থানা-পুলিশ মোতায়েন রয়েছে।”

শ্রমিকদের দাবি আদায় না হলে পরিস্থিতি আরও জটিল হতে পারে বলে মনে করছেন স্থানীয়রা। প্রশাসন দ্রুত সমাধানের চেষ্টা করছে, তবে শ্রমিকেরা আপাতত তাদের অবস্থানে অটল।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট