1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব: উপসাগরীয় দেশগুলোতে হামলা বন্ধে ইরানকে আহ্বান মিরপুরে নাহিদ রানার তাণ্ডব, তানজিদের ঝড়ো ফিফটিতে পাকিস্তানের বিপক্ষে বড় জয় বাংলাদেশের মুন্সীগঞ্জে ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ, সংবাদ সম্মেলনে সুষ্ঠু তদন্তের দাবি টানা পাঁচদিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, রাজধানীসহ বিভিন্ন অঞ্চলে সতর্কতা ঢাকা–১৩ আসনের নির্বাচনের ফলাফল চ্যালেঞ্জ, ব্যালট পেপার ইসির হেফাজতে নেওয়ার নির্দেশ হাইকোর্টের বেতন–বোনাসের দাবিতে ভালুকায় শ্রমিকদের মহাসড়ক অবরোধ, প্রায় ৫০ কিলোমিটার যানজট ড. মাহমুদুল হাসানকে নিয়োগের সুপারিশের চিঠি নিয়ে মুখ খুলল পররাষ্ট্র মন্ত্রণালয় ভারত থেকে পাইপলাইনে বাংলাদেশে এলো ৫ হাজার মেট্রিক টন ডিজেল যুক্তরাষ্ট্রের ৬ পারমাণবিক বোমা এখনও নিখোঁজ, নতুন করে উদ্বেগ বাড়ছে বিশ্বজুড়ে মধ্যপ্রাচ্যে মার্কিন প্রযুক্তি কোম্পানিগুলোকে সম্ভাব্য লক্ষ্যবস্তু বলছে ইরান

ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি আহত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বায়েক ইউনিয়নের পুটিয়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি আহত হয়েছেন। সোমবার (২৫ নভেম্বর) বিকেলে এ ঘটনা ঘটে। আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আহতরা হলেন নেত্রকোনা জেলার বারহাট্টার আজিজ মিয়ার ছেলে মো. রুকন উদ্দিন (৩৫) এবং কসবা উপজেলার বায়েক ইউনিয়নের পুটিয়া গ্রামের রাজ্জাক মিয়ার ছেলে জাকির হোসেন (৩০)। কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা জানিয়েছেন, তাদের মুখ, হাত ও শরীরের বিভিন্ন স্থানে গুলির চিহ্ন রয়েছে।

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ এম জাবের বিন জব্বার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, পুটিয়া সীমান্তে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে এ ঘটনায় বিএসএফকে কড়া ভাষায় প্রতিবাদ জানানো হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের ঘটনা যাতে আর না ঘটে, সে বিষয়ে সতর্ক করা হয়েছে।

পুটিয়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশিদের আহত বা নিহত হওয়ার ঘটনা নতুন নয়। এর আগে চলতি বছরের ২২ এপ্রিল একই সীমান্তে বিএসএফের গুলিতে মো. মেহেদী হাসান (২৬) নামে এক বাংলাদেশি যুবক নিহত হন।

সীমান্ত এলাকায় এ ধরনের ঘটনা বাংলাদেশ ও ভারতের মধ্যে বিরাজমান সুসম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলছে। সীমান্তে এ ধরনের সহিংসতা বন্ধে কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানিয়েছে স্থানীয় বাসিন্দারা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট