1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন
শিরোনাম :
ভারত থেকে পাইপলাইনে বাংলাদেশে এলো ৫ হাজার মেট্রিক টন ডিজেল যুক্তরাষ্ট্রের ৬ পারমাণবিক বোমা এখনও নিখোঁজ, নতুন করে উদ্বেগ বাড়ছে বিশ্বজুড়ে মধ্যপ্রাচ্যে মার্কিন প্রযুক্তি কোম্পানিগুলোকে সম্ভাব্য লক্ষ্যবস্তু বলছে ইরান ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু বৃহস্পতিবার, আজই স্পিকার–ডেপুটি স্পিকার নিয়ে সিদ্ধান্ত নেতানিয়াহু আহত বা নিহত? গুজব, কিন্তু এখন পর্যন্ত কোনো নিশ্চিত প্রমাণ নেই ঈদের ছুটির মধ্যেও সীমিত পরিসরে ব্যাংক খোলা থাকবে ১৮ ও ১৯ মার্চ ঝিনাইদহে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা নিরব হত্যার বিচারের দাবীতে মানববন্ধন খুলনার দিঘলিয়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সচেতনতা বৃদ্ধি পাবনায় নকল দুধ ও ঘি তৈরির কারখানায় অভিযান, তিন প্রতিষ্ঠানে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা দেড় বছর পর ডলারের দরে হঠাৎ উল্লম্ফন, আন্তঃব্যাংক ও খোলাবাজারে চাপ

মস্কোয় বিস্ফোরণে রাশিয়ার জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা নিহত

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪
রাশিয়ার জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা ইগর কিরিলোভ
রাশিয়ার জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা ইগর কিরিলোভ

রাশিয়ার রাজধানী মস্কোয় বিস্ফোরণে দেশটির শীর্ষ সামরিক কর্মকর্তা ইগর কিরিলোভ নিহত হয়েছেন। তিনি রুশ সশস্ত্র বাহিনীর রাসায়নিক, জৈবিক ও বিকিরণ প্রতিরক্ষা বাহিনীর কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। আজ মঙ্গলবার (১৭ ডিসেম্বর) স্থানীয় সময় সকালে মস্কোর দক্ষিণ-পূর্বাঞ্চলে একটি ভবনের বাইরে এই বিস্ফোরণ ঘটে।

রুশ তদন্ত কমিটির বরাত দিয়ে জানানো হয়, মস্কোর রিয়াজানস্কি অ্যাভিনিউতে একটি আবাসিক ভবনের প্রবেশদ্বারের সামনে রাখা স্কুটারের ভেতরে লুকানো বিস্ফোরক যন্ত্র বিস্ফোরিত হয়। এতে ইগর কিরিলোভ এবং তাঁর এক সহকারী ঘটনাস্থলেই নিহত হন। বিস্ফোরণের তীব্রতায় ভবনের বেশ কয়েকটি জানালা ভেঙে যায় এবং সদর দরজাও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

ছবির সূত্র ধরে রুশ সংবাদমাধ্যম জানায়, বিস্ফোরণের পর ঘটনাস্থলে ব্যাপক ধ্বংসযজ্ঞের চিত্র দেখা গেছে। বিস্ফোরণের কারণ ও উদ্দেশ্য সম্পর্কে তদন্ত চলছে।

নিহত ইগর কিরিলোভ ২০১৭ সাল থেকে রুশ সশস্ত্র বাহিনীর রাসায়নিক, জৈবিক ও বিকিরণ প্রতিরক্ষা বাহিনীর কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। সম্প্রতি ইউক্রেনে রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগে যুক্তরাজ্য গত অক্টোবরে তাঁর ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল।

রুশ তদন্ত কমিটি বিস্ফোরণের কারণ খতিয়ে দেখতে কাজ করছে এবং এটি একটি উদ্দেশ্যপ্রণোদিত হামলা কি না, তা যাচাই করা হচ্ছে। মস্কোতে এ ধরনের বিস্ফোরণ বিরল হলেও এই ঘটনায় দেশটির সামরিক ও নিরাপত্তা মহলে উদ্বেগ সৃষ্টি করেছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট