1. info@www.rtbdnews.com : RT BD NEWS :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বগুড়ায় তুরস্কের সহযোগিতায় ড্রোন উৎপাদন কারখানা, আন্তর্জাতিক বিমানবন্দর ও বিমানঘাঁটি নির্মাণের উদ্যোগ মুন্সীগঞ্জে অতি বৃষ্টিতে অ্যাম্বুলেন্সের ওপর গাছ ভেঙে পড়ল লিবিয়ায় শান্তি প্রতিষ্ঠায় পাকিস্তানের নতুন কূটনৈতিক উদ্যোগ জুন মাসের বিদ্যুৎ বিল নিয়ে অভিযোগ তদন্তের নির্দেশ, কারণ জানালো বিদ্যুৎ বিভাগ জিয়ানগরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন, র‍্যালি-আলোচনা সভার পর ঋণ, গাছের চারা ও সার বিতরণ দিঘলিয়ায় প্রিপেইড মিটার বাতিলের দাবিতে মানববন্ধন, ইউএনওকে স্মারকলিপি দিল সচেতন নাগরিক সমাজ কাহারোলে ১ম জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন, র‍্যালি ও আলোচনা সভায় গ্রামীণ উন্নয়নের অঙ্গীকার খামেনির শেষ বিদায় অনুষ্ঠান ঘিরে ১,৫০০–৩,০০০ প্রাণহানির আশঙ্কা মুন্সীগঞ্জে বসতবাড়িতে অগ্নিকাণ্ড, ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে বড় ক্ষয়ক্ষতি এড়ানো গেল ঝিনাইদহে খুলনা বিভাগীয় কীটনাশক ব্যবসায়ী সম্মেলন, সুষম কীটনাশক ব্যবহারে গুরুত্বারোপ

শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর কবর জিয়ারত ও সাঈদী ফাউন্ডেশন পরিদর্শনে কেন্দ্রীয় নেতৃবৃন্দের সন্তানগণ

মোঃ নাজমুল হোসেন পিরোজপুর প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫
শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর কবর জিয়ারত ও সাঈদী ফাউন্ডেশন পরিদর্শনে কেন্দ্রীয় নেতৃবৃন্দের সন্তানগণ

শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর কবর জিয়ারত ও সাঈদী ফাউন্ডেশন পরিদর্শনে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতৃবৃন্দের সন্তানরা সোমবার (৩ মার্চ) পিরোজপুর আসেন। সকাল ১০টায় তারা আল্লামা সাঈদীর কবর জিয়ারত করেন এবং তার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করেন। এরপর তারা সাঈদী ফাউন্ডেশন পরিদর্শন করেন এবং সেখানে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় অংশ নেন।

এ সফরে অংশ নেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামী স্কলার, লেখক ও গবেষক মুফতি কাজী ইব্রাহীম, শহীদ মাওলানা মতিউর রহমান নিজামীর পুত্র ব্যারিস্টার নাজিব মোমেন, শহীদ সৈয়দ আলী আহসান মোহাম্মদ মুজাহিদের পুত্র লেখক আলী আহম্মদ মোহাম্মদ মাবরুর, শহীদ মাওলানা গাজী আবুবকর সিদ্দিকের পুত্র ও অ্যাটর্নি জেনারেল পদমর্যাদায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের প্রসিকিউটর এডভোকেট গাজী তামিম। এছাড়াও সাঈদী পুত্র মাসুদ সাঈদী ও পিরোজপুর জেলা জামায়াতে ইসলামী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সাঈদী ফাউন্ডেশন পরিদর্শন শেষে আগত অতিথিরা আল্লামা সাঈদীর কবর জিয়ারত করেন। সেখানে মহান রবের দরবারে দোয়া করা হয় এবং তার রুহের শান্তি কামনা করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ব্যারিস্টার নাজিব মোমেন।

দোয়া মোনাজাতের পর অতিথিরা সাঈদী ফাউন্ডেশনের কার্যক্রম পরিদর্শন করেন এবং আল্লামা সাঈদীর জীবন ও আদর্শ নিয়ে সংক্ষিপ্ত আলোচনায় অংশ নেন। এ আলোচনা সভায় তার ইসলামী দাওয়াত, সামাজিক ও দাতব্য কার্যক্রমের ওপর আলোকপাত করা হয়।

এই সফরের মাধ্যমে আল্লামা সাঈদীর অবদান ও শিক্ষা তুলে ধরা হয় এবং তার আদর্শকে সামনে রেখে সাঈদী ফাউন্ডেশনের কার্যক্রমকে এগিয়ে নেওয়ার গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট