1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মিরপুরে নাহিদ রানার তাণ্ডব, তানজিদের ঝড়ো ফিফটিতে পাকিস্তানের বিপক্ষে বড় জয় বাংলাদেশের মুন্সীগঞ্জে ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ, সংবাদ সম্মেলনে সুষ্ঠু তদন্তের দাবি টানা পাঁচদিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, রাজধানীসহ বিভিন্ন অঞ্চলে সতর্কতা ঢাকা–১৩ আসনের নির্বাচনের ফলাফল চ্যালেঞ্জ, ব্যালট পেপার ইসির হেফাজতে নেওয়ার নির্দেশ হাইকোর্টের বেতন–বোনাসের দাবিতে ভালুকায় শ্রমিকদের মহাসড়ক অবরোধ, প্রায় ৫০ কিলোমিটার যানজট ড. মাহমুদুল হাসানকে নিয়োগের সুপারিশের চিঠি নিয়ে মুখ খুলল পররাষ্ট্র মন্ত্রণালয় ভারত থেকে পাইপলাইনে বাংলাদেশে এলো ৫ হাজার মেট্রিক টন ডিজেল যুক্তরাষ্ট্রের ৬ পারমাণবিক বোমা এখনও নিখোঁজ, নতুন করে উদ্বেগ বাড়ছে বিশ্বজুড়ে মধ্যপ্রাচ্যে মার্কিন প্রযুক্তি কোম্পানিগুলোকে সম্ভাব্য লক্ষ্যবস্তু বলছে ইরান ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু বৃহস্পতিবার, আজই স্পিকার–ডেপুটি স্পিকার নিয়ে সিদ্ধান্ত

শৈলকুপায় ভয়াবহ অগ্নিকাণ্ড: পুড়ে ছাই বিএনপির কার্যালয় ও ব্যবসা প্রতিষ্ঠান

ঝিনাইদহ প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ৩ মার্চ, ২০২৫
পুড়ে ছাই বিএনপির কার্যালয় ও ব্যবসা প্রতিষ্ঠান

ঝিনাইদহের শৈলকুপায় ভয়াবহ অগ্নিকাণ্ডে দুটি ব্যবসা প্রতিষ্ঠান ও ইউনিয়ন বিএনপির কার্যালয় পুড়ে গেছে। রোববার গভীর রাতে উপজেলার কাজীপাড়া বাজারে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, রাত আনুমানিক ২টার দিকে বাজারের মুদি দোকানি সেলিমের দোকানে হঠাৎ আগুন লাগে। মুহূর্তের মধ্যে তা আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে শৈলকুপা ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে পুরোপুরি পুড়ে যায় সেলিমের মুদি দোকান, রওশন জামানের সার ও কীটনাশকের গুদাম এবং ইউনিয়ন বিএনপির কার্যালয়।

ক্ষতিগ্রন্থ ব্যবসায়ী রওশন জামান জানান, আগুনে পুড়ে আমার সব শেষ হয়ে গেছে। আমার দোকানের ঔষুধ, সার সব পুড়ে গেছে। আমার প্রায় ৪০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে।

শৈলকুপা ফায়ার সার্ভিসের কর্মকর্তা হারুন অর রশিদ বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে তদন্ত শেষে প্রকৃত কারণ জানা যাবে।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট