1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
Bet andreas 317 onlayn kazino oynamaq: Canlı oyunlar və eksklüziv bonuslar ইরানের ড্রোন কারখানার অবস্থান সম্পর্কে জানে যুক্তরাষ্ট্র, দাবি ট্রাম্পের রোববার শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশন মুন্সীগঞ্জে সম্মিলিত সাংস্কৃতিক জোটের দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত কাহারোলে মানববন্ধন: গোপাল চন্দ্র রায় ও সুধা রানীর বিরুদ্ধে তদন্ত ও আইনগত ব্যবস্থার দাবি কালীগঞ্জে সড়কে কাদার কারণে একের পর এক দুর্ঘটনা, আহত অন্তত ২৫ মুন্সীগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের অভিযান, উদ্ধার বিপুল পরিমাণ মাদক, আটক দুই মঠবাড়িয়ায় এক রাতেই জোড়া হত্যাকাণ্ড, আতঙ্কে এলাকাবাসী মিরকাদিম পৌরসভায় গৃহস্থালি বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমের উদ্বোধন

জাতীয় সংসদে নতুন দুই সদস্যের শপথ আজ

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: রবিবার, ১২ এপ্রিল, ২০২৬
শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনে নবনির্বাচিত সংসদ সদস্য

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী দুই নবনির্বাচিত সংসদ সদস্য আজ (রোববার, ১২ এপ্রিল) শপথ গ্রহণ করতে যাচ্ছেন। জাতীয় সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে দুপুর ১২টায় এই শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। শপথ বাক্য পাঠ করাবেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, এমপি।

জাতীয় সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, শপথ গ্রহণের পর নবনির্বাচিত সংসদ সদস্যরা সংবিধান অনুযায়ী শপথ বইয়ে স্বাক্ষর করবেন। এ সময় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

শপথ নিতে যাওয়া দুই সংসদ সদস্য হলেন—শেরপুর-৩ আসনে সাধারণ নির্বাচনে বিজয়ী মো. মাহমুদুল হক রুবেল এবং বগুড়া-৬ আসনের উপ-নির্বাচনে বিজয়ী মো. রেজাউল করিম বাদশা।

এর আগে, নির্বাচন কমিশন (ইসি) গত শুক্রবার (১০ এপ্রিল) এক গেজেট বিজ্ঞপ্তির মাধ্যমে এই দুই আসনের নির্বাচনের ফলাফল প্রকাশ করে। ইসি সচিবের স্বাক্ষরিত গেজেটে গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর অনুচ্ছেদ ৩৯ (৪) অনুযায়ী নির্বাচিত প্রার্থীদের নাম, পিতা-মাতা ও ঠিকানা চূড়ান্তভাবে ঘোষণা করা হয়।

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ আসনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বিজয়ী হয়েছিলেন। পরবর্তীতে তিনি আসনটি ছেড়ে দিলে সেটি শূন্য ঘোষণা করা হয় এবং ৯ এপ্রিল সেখানে উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়। সেই নির্বাচনে বিজয়ী হন মো. রেজাউল করিম বাদশা।

অন্যদিকে, শেরপুর-৩ আসনে নির্বাচনের আগে এক প্রার্থীর মৃত্যু হওয়ায় ভোটগ্রহণ স্থগিত করেছিল নির্বাচন কমিশন। পরে নতুন তফসিল অনুযায়ী ৯ এপ্রিল সেখানে নির্বাচন অনুষ্ঠিত হয় এবং বিজয়ী হন মো. মাহমুদুল হক রুবেল।

নতুন এই দুই সংসদ সদস্যের শপথের মাধ্যমে সংশ্লিষ্ট আসনগুলোর প্রতিনিধিত্ব আনুষ্ঠানিকভাবে শুরু হবে। ফলে সংসদের কার্যক্রমে নতুন গতি আসবে বলে আশা করা হচ্ছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট