1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কাহারোলে বিএনপির ইফতার ও দোয়া মাহফিল: তৃণমূল নেতাকর্মীদের মিলনমেলা, উন্নয়নের আশ্বাস এমপি মনজুরুল ইসলামের ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি, খামেনির মৃত্যুর পর সিদ্ধান্ত বিশেষজ্ঞ পরিষদের ক্ষমতার করিডোরে থাকা ব্যক্তিদেরও চ্যালেঞ্জ করার সাহস রাখে মানবাধিকার কমিশন: মইনুল ইসলাম চৌধুরী উজবেকিস্তানের কাছে ৪-০ গোলে হার, এএফসি এশিয়ান কাপ শেষ করল বাংলাদেশ নারী দল নারায়ণগঞ্জে দায়িত্বে থাকা এএসআইয়ের সরকারি পিস্তল ছিনতাই মুন্সীগঞ্জে জিয়াউর রহমানের নানী সাফিয়া খাতুনের ইন্তেকাল, জানাজা শেষে দাফন সম্পন্ন কাহারোলে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে অতি দরিদ্র পরিবারকে নগদ অর্থ সহায়তা ইরানে ১০ দিন ধরে ইন্টারনেট ব্ল্যাকআউট: বিশ্ব থেকে কার্যত বিচ্ছিন্ন ৯ কোটি মানুষ ঈদে সাধারণ মানুষের জন্য নতুন টাকা নয়, শুধু কর্মকর্তা-কর্মচারীদের জন্য ব্যবস্থা করেছে বাংলাদেশ ব্যাংক ইরান-ইসরায়েল যুদ্ধ দশম দিনে: নিহত ১২০০ ছাড়াল, কাতার-সৌদি-বাহরাইনেও হামলা

সরাসরি ভোটে নাজিরপুর সরকারি মহিলা কলেজ ছাত্রদল কমিটি গঠন, সভাপতি তানজিয়া তাবাসসুম – সাধারণ সম্পাদক তিন্নি ইসলাম!

মোঃ নাজমুল হোসেন পিরোজপুর প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৫
নাজিরপুর সরকারি মহিলা কলেজ ছাত্রদল কমিটি গঠন

পিরোজপুরের নাজিরপুর সরকারি মহিলা কলেজ ছাত্রদলের নতুন কমিটি সরাসরি সাধারণ শিক্ষার্থীদের ভোটের মাধ্যমে গঠন করা হয়েছে। সোমবার (১৭ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত এ নির্বাচনে বিপুল ভোটে তানজিয়া তাবাসসুম সভাপতি ও তিন্নি ইসলাম সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।

কমিটি অনুমোদন করেন পিরোজপুর জেলা ছাত্রদলের সভাপতি হাসান আল মামুন ও সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) তানজীর রশিদ বাপ্পি। পাশাপাশি, কমিটিকে আগামী ২১ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে।

নির্বাচন আয়োজনে এবং ফলাফল ঘোষণার সময় উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি ও সাংগঠনিক টিমের প্রধান রিয়াদ রহমান এবং যুগ্ম সাধারণ সম্পাদক ও টিম সদস্য আরিফুল ইসলাম। এছাড়াও, বরিশাল জেলা, মহানগর, পিরোজপুর জেলা ও উপজেলা ছাত্রদলের বিভিন্ন নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

কমিটিতে আরও বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে সদস্যরা নির্বাচিত হয়েছেন—  সহ-সভাপতি: মুনিরা ইসলাম, নুরজাহান আক্তার, তাসনিহা রহমান, কেয়া আক্তার, জেরিন ইসলাম ও তাসলিমা খানম। সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক: সুরভী আক্তার। যুগ্ম সাধারণ সম্পাদক: সুমাইয়া আক্তার নেহা, ফারিয়া আক্তার ও হাফসা আক্তার। সাংগঠনিক সম্পাদক: মনিরা আক্তার শান্তা। প্রচার সম্পাদক: মুনিরা আক্তার। ছাত্রী বিষয়ক সম্পাদিকা: তাবাসসুম মিন। সদস্য: সাহানা আক্তার।

নতুন নেতৃত্ব নির্বাচিত হওয়ায় কলেজের শিক্ষার্থী ও ছাত্রদল কর্মীদের মধ্যে উচ্ছ্বাস ও উদ্দীপনা দেখা গেছে। সবাই নতুন কমিটির প্রতি আস্থার বার্তা দিয়েছেন এবং আশা প্রকাশ করেছেন যে তারা শিক্ষার্থীদের অধিকার ও উন্নয়নের জন্য কার্যকর ভূমিকা রাখবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট