1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
মধ্যপ্রাচ্যে মার্কিন প্রযুক্তি কোম্পানিগুলোকে সম্ভাব্য লক্ষ্যবস্তু বলছে ইরান ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু বৃহস্পতিবার, আজই স্পিকার–ডেপুটি স্পিকার নিয়ে সিদ্ধান্ত নেতানিয়াহু আহত বা নিহত? গুজব, কিন্তু এখন পর্যন্ত কোনো নিশ্চিত প্রমাণ নেই ঈদের ছুটির মধ্যেও সীমিত পরিসরে ব্যাংক খোলা থাকবে ১৮ ও ১৯ মার্চ ঝিনাইদহে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা নিরব হত্যার বিচারের দাবীতে মানববন্ধন খুলনার দিঘলিয়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সচেতনতা বৃদ্ধি পাবনায় নকল দুধ ও ঘি তৈরির কারখানায় অভিযান, তিন প্রতিষ্ঠানে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা দেড় বছর পর ডলারের দরে হঠাৎ উল্লম্ফন, আন্তঃব্যাংক ও খোলাবাজারে চাপ ফ্যামিলি কার্ড কর্মসূচির আগেই মোবাইলে আড়াই হাজার টাকা, কড়াইল বস্তিতে আনন্দ ট্রাম্পের ‘ইরান যুদ্ধ শিগগিরই শেষ’ ঘোষণার পর বিশ্ববাজারে তেলের দাম বড় পতন

সরিষাবাড়ি উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মানিক গ্রেপ্তার

জাকিরুল ইসলাম বাবু জামালপুর প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৫

সরিষাবাড়ীতে নাশকতার মামলায় আওয়ামী লীগ নেতা সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাকের চাচাতো ভাই আশরাফুল আলম মানিককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। রোববার সন্ধ্যায় জামালপুর শহর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মানিকের বিরুদ্ধে সরিষাবাড়ি থানায় বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নিরীহ ছাত্রদের ওপর হামলাসহ নাশকতার মামলা রয়েছে।

উপজেলার পোগলদিঘা ইউনিয়নের পলিশা গ্রামের বীর মুক্তিযোদ্ধা বেলাল হোসেনের ছেলে আশরাফুল আলম মানিক। তিনি উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পোগলদিঘা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

জানা যায়, আশরাফুল আলম মানিক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাকের ভাই পরিচয়ে গড়ে তোলেন তার নিজস্ব বাহিনী। এরপর থেকে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের পদ বাগিয়ে নেন। উপজেলার অনেক পরীক্ষিত নেতাকে পিছনে ফেলে তার এই দলীয় পদ পাবার পিছনে ভাই আব্দুর রাজ্জাকের প্রভাব ছিল। এরপর একের পর এক নিজের জায়গা করে নেন এই মানিক। ভাইয়ের আশীর্বাদে অঢেল অর্থের মালিকও হন।

সাবেক বিতর্কিত প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের প্রধান হাতিয়ার আশরাফুল আলম মানিকের নিয়ন্ত্রণে চলেছে যমুনা সারকারখানা। মানিক যমুনা সারকারখানা টেন্ডারবাজিসহ নানা সুবিধা নিতে কব্জা করেন বাস ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদকের পদ। এরপর তার দাপট চলে পুরো জেলা জুড়ে। সে সময় মানিক গাড়ি বাড়িসহ কোটি টাকার মালিক হয়েছেন। মন্ত্রীর ভাই পরিচয়ে নিয়ন্ত্রণ করেন জেলা খাদ্য অফিসসহ খাদ্য গুদাম।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আশরাফুল আলম মানিক পলাতক ছিলেন। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর হামলা ও নাশকতার মামলা রয়েছে। এ অভিযোগে জেলা গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে জামালপুর শহর থেকে তাকে গ্রেপ্তার করে।

বিষয়টি নিশ্চিত করে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মো. চাঁদ মিয়া বলেন, আশরাফুল আলম মানিকের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র- জনতার আন্দোলনে হামলা ও নাশকতার অভিযোগ রয়েছে। রোববার সন্ধ্যায় জামালপুর জেলা গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেছে। সোমবার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট