1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মিরপুরে নাহিদ রানার তাণ্ডব, তানজিদের ঝড়ো ফিফটিতে পাকিস্তানের বিপক্ষে বড় জয় বাংলাদেশের মুন্সীগঞ্জে ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ, সংবাদ সম্মেলনে সুষ্ঠু তদন্তের দাবি টানা পাঁচদিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, রাজধানীসহ বিভিন্ন অঞ্চলে সতর্কতা ঢাকা–১৩ আসনের নির্বাচনের ফলাফল চ্যালেঞ্জ, ব্যালট পেপার ইসির হেফাজতে নেওয়ার নির্দেশ হাইকোর্টের বেতন–বোনাসের দাবিতে ভালুকায় শ্রমিকদের মহাসড়ক অবরোধ, প্রায় ৫০ কিলোমিটার যানজট ড. মাহমুদুল হাসানকে নিয়োগের সুপারিশের চিঠি নিয়ে মুখ খুলল পররাষ্ট্র মন্ত্রণালয় ভারত থেকে পাইপলাইনে বাংলাদেশে এলো ৫ হাজার মেট্রিক টন ডিজেল যুক্তরাষ্ট্রের ৬ পারমাণবিক বোমা এখনও নিখোঁজ, নতুন করে উদ্বেগ বাড়ছে বিশ্বজুড়ে মধ্যপ্রাচ্যে মার্কিন প্রযুক্তি কোম্পানিগুলোকে সম্ভাব্য লক্ষ্যবস্তু বলছে ইরান ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু বৃহস্পতিবার, আজই স্পিকার–ডেপুটি স্পিকার নিয়ে সিদ্ধান্ত

সাগরে নিম্নচাপের ঘনীভবন, দেশের তাপমাত্রা বাড়তে পারে

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪
নিম্নচাপ

সাগরে সৃষ্ট একটি লঘুচাপ ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। এটি বর্তমানে বাংলাদেশের উপকূল থেকে প্রায় ২ হাজার কিলোমিটার দূরে অবস্থান করছে। নিম্নচাপটি আরও শক্তিশালী হয়ে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

মঙ্গলবার (২৬ নভেম্বর) সকালে আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও এর কাছাকাছি পূর্ব নিরক্ষীয় ভারত মহাসাগর এলাকায় অবস্থানরত নিম্নচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে। এটি আরও ঘনীভূত হতে পারে।

আবহাওয়া অফিস জানিয়েছে, নিম্নচাপের প্রভাবে দেশের কয়েকটি অঞ্চলে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে সারাদেশে তাপমাত্রা প্রায় ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টা বৃষ্টির সম্ভাবনা না থাকলেও অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

এর পরের ২৪ ঘণ্টায় ঢাকা, খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বর্ধিত ৫ দিনের মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে।

কক্সবাজারের টেকনাফে সোমবার (২৫ নভেম্বর) দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩০.৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। অন্যদিকে, পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩.৩ ডিগ্রি সেলসিয়াস।

সারা দেশে মঙ্গলবার দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে, তবে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। বুধবার (২৭ নভেম্বর) দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। তবে বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে, আর রাতের তাপমাত্রা বাড়তে পারে ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট সকলকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া অফিস।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট