1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কাহারোলে বিএনপির ইফতার ও দোয়া মাহফিল: তৃণমূল নেতাকর্মীদের মিলনমেলা, উন্নয়নের আশ্বাস এমপি মনজুরুল ইসলামের ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি, খামেনির মৃত্যুর পর সিদ্ধান্ত বিশেষজ্ঞ পরিষদের ক্ষমতার করিডোরে থাকা ব্যক্তিদেরও চ্যালেঞ্জ করার সাহস রাখে মানবাধিকার কমিশন: মইনুল ইসলাম চৌধুরী উজবেকিস্তানের কাছে ৪-০ গোলে হার, এএফসি এশিয়ান কাপ শেষ করল বাংলাদেশ নারী দল নারায়ণগঞ্জে দায়িত্বে থাকা এএসআইয়ের সরকারি পিস্তল ছিনতাই মুন্সীগঞ্জে জিয়াউর রহমানের নানী সাফিয়া খাতুনের ইন্তেকাল, জানাজা শেষে দাফন সম্পন্ন কাহারোলে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে অতি দরিদ্র পরিবারকে নগদ অর্থ সহায়তা ইরানে ১০ দিন ধরে ইন্টারনেট ব্ল্যাকআউট: বিশ্ব থেকে কার্যত বিচ্ছিন্ন ৯ কোটি মানুষ ঈদে সাধারণ মানুষের জন্য নতুন টাকা নয়, শুধু কর্মকর্তা-কর্মচারীদের জন্য ব্যবস্থা করেছে বাংলাদেশ ব্যাংক ইরান-ইসরায়েল যুদ্ধ দশম দিনে: নিহত ১২০০ ছাড়াল, কাতার-সৌদি-বাহরাইনেও হামলা

সাতক্ষীরায় পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার

সাতক্ষীরা প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৫
সাতক্ষীরা পুলিশ লাইন

সাতক্ষীরা শহরের রসুলপুর এলাকায় এক পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (১৬ ফেব্রুয়ারি) ভোর রাত ৩টার দিকে নিজ ভাড়া বাসা থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।

মৃত পুলিশ সদস্যের নাম অনুপম কুমার ঘোষ (২৬), তিনি সাতক্ষীরা পুলিশ লাইনে কনস্টেবল পদে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি বাগেরহাট জেলার চিতলমারী থানার দুর্গাপুর খরমখালি গ্রামে। তিনি স্ত্রীকে নিয়ে সাতক্ষীরার রসুলপুর এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

সাতক্ষীরা সদর থানার সূত্রে জানা গেছে, শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাতে ডিউটি শেষে রাত ২টার দিকে বাসায় ফেরেন অনুপম কুমার ঘোষ। এরপর রাত ৩টার দিকে ঘরের সিলিং ফ্যানের সঙ্গে গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেন।

পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে রাত সাড়ে ৩টার দিকে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মারুফ হাসান জানান, ‘হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।’

সাতক্ষীরা সদর থানার ওসি শামিনুল ইসলাম বলেন, ‘প্রাথমিকভাবে মনে হচ্ছে, পারিবারিক কলহের জের ধরে তিনি আত্মহত্যা করেছেন। তবে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’

মরদেহ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, আত্মহত্যার কারণ নিশ্চিত হতে পারিবারিক ও ব্যক্তিগত জীবনের বিভিন্ন বিষয় খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষ হলে এটি কোনো ষড়যন্ত্র ছিল কি না, তা নিশ্চিত হওয়া যাবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট