1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
জ্বালানি সরবরাহ স্বাভাবিক থাকবে: জুন পর্যন্ত সংকট নেই—প্রতিমন্ত্রী মীর শাহে আলম বাংলাদেশে ৫জি ও ডিজিটাল উন্নয়নে টেলিনরের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক বগুড়ায় পৈত্রিক ভিটায় আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ব্যাপক প্রস্তুতি মুন্সীগঞ্জে অটোরিকশা চুরি: নিখোঁজ নাটক সাজিয়ে বিক্রি, গ্রেফতার ২ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক বাতিলের প্রস্তাব আম্পায়ারকে হুমকি দিয়ে শাস্তি পেলেন কারান কেসি দেশে হামের প্রাদুর্ভাব বাড়ছে: ২৪ ঘণ্টায় ১০ শিশুর মৃত্যু, আক্রান্ত ও ভর্তি বাড়ছে দ্রুত ন্সীগঞ্জে সাংবাদিকদের বিক্ষোভ: মিথ্যা মামলা প্রত্যাহারে ৭ দিনের আলটিমেটাম টেকনাফ সীমান্তে বিজিবির অভিযানে ৮ লাখ ৫৯ হাজার ইয়াবা উদ্ধার জাতীয় সংসদে নতুন দুই সদস্যের শপথ আজ

সোনাইমুড়ী থানা থেকে ১৭টি রাইফেল লুট, এখন পর্যন্ত উদ্ধার ১৩টি

নোয়াখালী প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২৫
সোনাইমুড়ী থানা

নোয়াখালীর সোনাইমুড়ী থানা থেকে লুট হওয়া একটি চায়নিজ রাইফেল উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুরে উপজেলার নদোনা ইউনিয়নের উত্তর শাকতলা এলাকার ডাকাতিয়া খালের পাড় থেকে পরিত্যক্ত অবস্থায় এই রাইফেলটি উদ্ধার করা হয়।

সোনাইমুড়ী থানার ওসি মোরশেদ আলম বলেন, “গত ৫ আগস্ট দুষ্কৃতকারীরা সোনাইমুড়ী থানায় হামলা চালিয়ে থানা পুড়িয়ে দেয় এবং ১৭টি চায়নিজ রাইফেল লুট করে নিয়ে যায়। এর মধ্যে এখন পর্যন্ত ১৩টি রাইফেল উদ্ধার করা হয়েছে। সবশেষ ডাকাতিয়া খালের পশ্চিম পাড়ে একটি পরিত্যক্ত চায়নিজ রাইফেল পাওয়া গেছে, যা থানায় নিয়ে আসা হয়েছে।” লুণ্ঠিত বাকি অস্ত্রগুলো উদ্ধারে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

উপজেলার নদোনা ইউনিয়নের উত্তর শাকতলা এলাকার ডাকাতিয়া খালের পাড়ে স্থানীয়রা পরিত্যক্ত অবস্থায় একটি রাইফেল দেখতে পায়। পরে পুলিশ সেটি উদ্ধার করে।

এর আগে গত ৩০ ডিসেম্বর একই উপজেলার নদোনা ইউনিয়নে অভিযান চালিয়ে একটি শটগান ও ১৫ রাউন্ড অ্যামুনিশন উদ্ধার করে পুলিশ। এ সময় তিন যুবককে আটক করা হয়। যৌথ বাহিনী ওই অভিযান চালায়।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ৫ আগস্ট সোনাইমুড়ী থানায় দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে হামলা চালিয়ে থানা পুড়িয়ে দেয়। ওই ঘটনায় থানায় থাকা অস্ত্রভাণ্ডার থেকে চায়নিজ রাইফেলসহ বিভিন্ন অস্ত্র লুট করে নিয়ে যায় হামলাকারীরা। এরপর থেকে পুলিশের পক্ষ থেকে বিশেষ অভিযান চালিয়ে ধীরে ধীরে লুট হওয়া অস্ত্র উদ্ধার করা হচ্ছে।

সোনাইমুড়ী থানার ওসি মোরশেদ আলম বলেন, “বাকি লুণ্ঠিত অস্ত্র উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। আমরা আশা করছি খুব শিগগিরই বাকি অস্ত্রগুলোও উদ্ধার করতে পারব।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট