1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নেতানিয়াহু আহত বা নিহত? গুজব, কিন্তু এখন পর্যন্ত কোনো নিশ্চিত প্রমাণ নেই ঈদের ছুটির মধ্যেও সীমিত পরিসরে ব্যাংক খোলা থাকবে ১৮ ও ১৯ মার্চ ঝিনাইদহে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা নিরব হত্যার বিচারের দাবীতে মানববন্ধন খুলনার দিঘলিয়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সচেতনতা বৃদ্ধি পাবনায় নকল দুধ ও ঘি তৈরির কারখানায় অভিযান, তিন প্রতিষ্ঠানে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা দেড় বছর পর ডলারের দরে হঠাৎ উল্লম্ফন, আন্তঃব্যাংক ও খোলাবাজারে চাপ ফ্যামিলি কার্ড কর্মসূচির আগেই মোবাইলে আড়াই হাজার টাকা, কড়াইল বস্তিতে আনন্দ ট্রাম্পের ‘ইরান যুদ্ধ শিগগিরই শেষ’ ঘোষণার পর বিশ্ববাজারে তেলের দাম বড় পতন ইরানে টানা ১১ দিনের সবচেয়ে ভয়াবহ বিমান হামলা: নিহত ছাড়াল ১৭০০ কাহারোলে বিএনপির ইফতার ও দোয়া মাহফিল: তৃণমূল নেতাকর্মীদের মিলনমেলা, উন্নয়নের আশ্বাস এমপি মনজুরুল ইসলামের

৫৫তম বিজিবি-বিএসএফ সম্মেলন: সীমান্তে স্থাপনা-বেড়া নির্মাণে নেওয়া হলো যেসব সিদ্ধান্ত

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৫
বিজিবি-বিএসএফ সম্মেলন

ভারতের নয়াদিল্লীতে বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের ৫৫তম সীমান্ত সম্মেলন (১৭-২০ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হয়েছে। চার দিনব্যাপী এই সম্মেলনে সীমান্ত নিরাপত্তা জোরদার, সীমান্ত হত্যার হার শূন্যের কোঠায় নামিয়ে আনা, মাদক ও চোরাচালান প্রতিরোধ এবং মানবপাচার দমনে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সম্মেলনে উভয়পক্ষ সীমান্তে নিরস্ত্র নাগরিকদের ওপর গুলি চালানো, হত্যা, আহত বা মারধরের ঘটনা শূন্যের কোঠায় নামিয়ে আনতে সম্মত হয়। এজন্য ঝুঁকিপূর্ণ এলাকায় যৌথ টহল বৃদ্ধি, তাৎক্ষণিক ও আগাম গোয়েন্দা তথ্য বিনিময় এবং সীমান্তবর্তী জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা হবে।

সীমান্তের ১৫০ গজের মধ্যে যেকোনো স্থায়ী স্থাপনা, কাঁটাতারের বেড়া বা প্রতিরক্ষামূলক স্থাপনা নির্মাণের ক্ষেত্রে যৌথ পরিদর্শক দল (জেআরডি) গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। উভয় দেশের প্রতিনিধিরা সমন্বিতভাবে পরিদর্শন করে এসব স্থাপনার অনুমোদন দেবে।

মাদক, স্বর্ণ, অস্ত্র, জাল মুদ্রা, গবাদিপশু চোরাচালান এবং মানবপাচার রোধে বিজিবি ও বিএসএফ যৌথভাবে কাজ করার বিষয়ে একমত হয়েছে। দুই বাহিনী তথ্য বিনিময় জোরদার করবে এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবে।

সীমান্তবর্তী নদীগুলোর ভাঙন রোধে বাঁধ নির্মাণ ও সংস্কার এবং ভারতের উজান থেকে আগাম নোটিশ ছাড়াই পানি ছেড়ে দেওয়ার কারণে বাংলাদেশে আকস্মিক বন্যা প্রতিরোধের ব্যবস্থা গ্রহণের জন্য বিএসএফকে অনুরোধ জানানো হয়েছে।

সীমান্ত নিরাপত্তা ও শান্তি নিশ্চিত করতে ‘সমন্বিত সীমান্ত ব্যবস্থাপনা পরিকল্পনা’ বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করা হয়। দুই বাহিনীর মধ্যে পারস্পরিক আস্থা বৃদ্ধির লক্ষ্যে যৌথ ক্রীড়া কার্যক্রম ও অন্যান্য দ্বিপাক্ষিক উদ্যোগ গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট