1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:২০ অপরাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

অবৈধ পলিথিন শপিং ব্যাগ উৎপাদন বন্ধে অভিযান জোরদার করবে পরিবেশ মন্ত্রণালয়

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: শনিবার, ৪ জানুয়ারী, ২০২৫
অবৈধ পলিথিন শপিং ব্যাগ উৎপাদন বন্ধে অভিযান

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মনিটরিং কমিটির সভাপতি এবং অতিরিক্ত সচিব তপন কুমার বিশ্বাস জানিয়েছেন, অবৈধ পলিথিন শপিং ব্যাগ উৎপাদন বন্ধে অভিযান আরও জোরদার করা হবে। তিনি বলেন, পলিথিন পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং অভিযানের সফলতা নিশ্চিত করতে মোবাইল কোর্টের সংখ্যা বাড়ানো হয়েছে।

শনিবার (৪ জানুয়ারি) রাজধানীর হাতিরপুল ও পলাশী কাঁচাবাজারে পলিথিন ব্যবহার রোধে পরিচালিত মনিটরিং কার্যক্রম শেষে সাংবাদিকদের তিনি এসব কথা জানান।

তপন কুমার বিশ্বাস জানান, গত ৩ নভেম্বর থেকে শুরু হওয়া অভিযানে ২১৬টি মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে। এর মাধ্যমে ৪৩৮টি প্রতিষ্ঠানকে প্রায় ২৮ লাখ ৭৩ হাজার ৩০০ টাকা জরিমানা করা হয়েছে এবং ৫৯ হাজার ৯৫৯ কেজি পলিথিন জব্দ করা হয়েছে। তিনি আরও বলেন, পলিথিন পরিবেশের জন্য ব্যাপক ক্ষতিকর এবং এটি নদী-খালের প্রবাহ বাধাগ্রস্ত করে, মাটির উর্বরতা নষ্ট করছে।

অভিযান সফল করতে জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি বিকল্প ব্যাগ ব্যবহারে অভ্যস্ত হওয়ার আহ্বান জানান পরিবেশ মন্ত্রণালয়ের এ কর্মকর্তা। তিনি গণমাধ্যমের সহযোগিতা চেয়ে বলেন, “বাজারে গেলে সবাইকে নিজের ব্যাগ নিয়ে যেতে হবে। আমরা পলিথিন বন্ধে সফল হতে সবার সহযোগিতা চাই।”

এ সময় মনিটরিং কার্যক্রমে পরিবেশ মন্ত্রণালয়, পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাগণ, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এবং সংশ্লিষ্ট বাজার কমিটির প্রতিনিধিবৃন্দ অংশ নেন। তারা বাজারের দোকানগুলোতে পলিথিন ব্যাগের ব্যবহার পর্যবেক্ষণ করে এবং দোকানিদের পাট ও কাপড়ের ব্যাগ ব্যবহারে উৎসাহিত করতে প্রচারণা চালান।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট