1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শনিবার, ০৯ মে ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ায় সাবেক ইউপি চেয়ারম্যানের পুত্র মালয়েশিয়া প্রবাসী শেখ ফিরোজ আহমেদের মৃত্যু পুলিশে শৃঙ্খলা ফিরেছে, জনবান্ধব বাহিনী গঠনে কাজ চলছে: আইজিপি টেস্ট অধিনায়ক হিসেবে রেকর্ড সেঞ্চুরি ইতিহাস গড়লেন শান্ত হরমুজ প্রণালিতে ইরানের ট্যাংকারে মার্কিন হামলা নারায়ণগঞ্জে জুমার নামাজে নাসীরুদ্দিন পাটওয়ারীকে ঘিরে মসজিদে তীব্র ভিড় কদমতলীতে ফোম কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট মুন্সীগঞ্জে ‘ফ্যাক্টস ফর লাইফ’ কর্মশালা শুরু, শিশু ও নারীর স্বাস্থ্য সচেতনতায় গুরুত্ব ঝিনাইদহে রেললাইন, মেডিকেল কলেজ ও কৃষি বিশ্ববিদ্যালয়ের দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি রাতেই দেশের ৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির আশঙ্কা পিরোজপুরে বিশ্ব রেডক্রস ও রেড ক্রিসেন্ট দিবস উদযাপন

ঝিনাইদহে জুলাই গণঅভ্যুত্থানের বিজয় র‍্যালিতে জনতার ঢল

ঝিনাইদহ প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ৬ আগস্ট, ২০২৫
ঝিনাইদহে জুলাই গণঅভ্যুত্থানের বিজয় র‍্যালিতে জনতার ঢল

ঝিনাইদহে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বিজয় র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বুধবার (৬ আগস্ট) দুপুরে ঝিনাইদহ জেলা বিএনপির আয়োজনে শহরের উজির আলী হাইস্কুল মাঠ থেকে র‍্যালি শুরু হয়। র‍্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকার স্বাধীন চত্বরে এসে শেষ হয়।

র‍্যালির নেতৃত্ব দেন ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ। বিএনপি ও এর সহযোগী সংগঠনের হাজার হাজার নেতা-কর্মী বাদ্যযন্ত্র, রঙিন প্লাকার্ড, ব্যানার ও ফেস্টুন নিয়ে র‍্যালিতে অংশ নেন। সকাল থেকেই জেলার বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীরা উজির আলী হাইস্কুল মাঠে জড়ো হতে থাকেন, আর দুপুর নাগাদ মাঠটি জনসমুদ্রে পরিণত হয়। এ র‍্যালিতে হিন্দু সম্প্রদায়ের অংশগ্রহণ ছিল বিশেষভাবে নজরকাড়া।

স্বাধীন চত্বরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন কেন্দ্রীয় নেতা আমিরুজ্জামান খান শিমুল, জেলা বিএনপির সভাপতি অ্যাড এম এ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সাবেক আহ্বায়ক অ্যাড এস এম মশিয়ূর রহমান, মুন্সি কামাল আজাদ পাননু, আব্দুল মজিদ বিশ্বাস, আলমগীর হোসেন আলম, আনোয়ারুল ইসলাম বাদশা, কৃষকদল নেতা মীর ফজলে ইলাহী শিমুল, যুবদল নেতা আহসান হাবিব রণক, আশরাফুল ইসলাম পিন্টু, ছাত্রদল নেতা সোমেনুজ্জামান সোমেন ও মুশফিকুর রহমান মানিক।

সংক্ষিপ্ত বক্তৃতায় অ্যাড এম এ মজিদ বলেন, “জুলাই গণঅভ্যুত্থানে পৃথিবীর অন্যতম স্বৈরশাসক হাসিনার পতনের মধ্য দিয়ে বাংলাদেশের আকাশে উদিত হয় নতুন সূর্য। দুই হাজার মানুষের আত্মদানে রচিত হয় ইতিহাসের মহাসোপান।” তিনি আরও বলেন, “জুলাই গণঅভ্যুত্থানের স্টেকহোল্ডারদের মধ্যে মতভেদ থাকতে পারে, তবে ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামে আমরা সবাই এক।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট