1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:১২ অপরাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

আগুনে ৭ কৃষকের কোটি টাকার স্বপ্ন পুড়ে ছাই

ঝিনাইদহ প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৫
পানের বরজে আগুন
পানের বরজে আগুন নেভাচ্ছে ফায়ার সার্ভিস টিম। ছবি: আর টি বিডিনিউজ

চোখের সামনে বরজ পুড়তে দেখে মাঠেই ক্ষতিগ্রস্থ্যদের আহাজারী

ঝিনাইদহের কালীগঞ্জে আগুনে প্রায় ১২ বিঘা জমির পানের বরজ পুড়ে ভস্মিভূত হয়েছে। আগুনে বরজ পুড়তে দেখে ক্ষতিগ্রস্থ্যরা মাঠের মধ্যেই আহাজারী করতে থাকেন। ওই আগুনে ৭ জন পান চাষীর প্রায় কোটি টাকার স্বপ্ন পুড়ে ছাই হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার নিয়ামতপুর ইউননিয়নের মোস্তবাপুর গ্রামের মাঠে এ অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে। ক্ষতিগ্রস্ত চাষীরা হলেন, ওই গ্রামের আমজেদ আলি, গফফার আলি, আব্দুল হান্নান, আরিফ হোসেন, আশরাফুল ইসলাম, আনসার গাজি ও শিমুল হোসেন।

স্থানীয়রা জানায়, সকাল সাড়ে ১০ টার দিকে হঠাৎ করেই মোস্তবাপুর সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ে পাশেই মাঠের পানের বরজে আগুন দেখতে পায়। মুহূর্তের মধ্যেই তা আশপাশের বরজেও ছড়িয়ে পড়ে। এ খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে আসে। ফায়ার সার্ভিস কর্মীদের ঘন্টাব্যাপী চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। এরিমধ্যে ৭ জন চাষীর প্রায় ১২ বিঘা জমির পান বরজ পুড়ে প্রায় কোটি টাকার ক্ষতিসাধন হয়।

ক্ষতিগ্রস্ত পানচাষীরা বলেন, আগুন কীভাবে লেগেছে তা কেউ বলতে পারছেন না। বরজ পুড়ে কিছুই অবশিষ্ট নেই। তারা একেবারে নিঃশ্ব হয়ে গেছেন।

কালীগঞ্জ ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার রবিউল ইসলাম বলেন, আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রনে কাজ শুরু করেন। প্রায় এক ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হন। তবে কিভাবে আগুন লেগেছে সেটি তারা বলতে পারেননি।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট