1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
মিরপুরে নাহিদ রানার তাণ্ডব, তানজিদের ঝড়ো ফিফটিতে পাকিস্তানের বিপক্ষে বড় জয় বাংলাদেশের মুন্সীগঞ্জে ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ, সংবাদ সম্মেলনে সুষ্ঠু তদন্তের দাবি টানা পাঁচদিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, রাজধানীসহ বিভিন্ন অঞ্চলে সতর্কতা ঢাকা–১৩ আসনের নির্বাচনের ফলাফল চ্যালেঞ্জ, ব্যালট পেপার ইসির হেফাজতে নেওয়ার নির্দেশ হাইকোর্টের বেতন–বোনাসের দাবিতে ভালুকায় শ্রমিকদের মহাসড়ক অবরোধ, প্রায় ৫০ কিলোমিটার যানজট ড. মাহমুদুল হাসানকে নিয়োগের সুপারিশের চিঠি নিয়ে মুখ খুলল পররাষ্ট্র মন্ত্রণালয় ভারত থেকে পাইপলাইনে বাংলাদেশে এলো ৫ হাজার মেট্রিক টন ডিজেল যুক্তরাষ্ট্রের ৬ পারমাণবিক বোমা এখনও নিখোঁজ, নতুন করে উদ্বেগ বাড়ছে বিশ্বজুড়ে মধ্যপ্রাচ্যে মার্কিন প্রযুক্তি কোম্পানিগুলোকে সম্ভাব্য লক্ষ্যবস্তু বলছে ইরান ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু বৃহস্পতিবার, আজই স্পিকার–ডেপুটি স্পিকার নিয়ে সিদ্ধান্ত

লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযানে পিস্তল-গুলি ও বিপুল মাদকসহ দুই শীর্ষ সন্ত্রাসী আটক

মোঃ জসীম উদ্দিন, মুন্সীগঞ্জ
  • প্রকাশিত: শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬
মুন্সীগঞ্জের লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযানে পিস্তল, গুলি, দেশীয় অস্ত্র ও বিপুল পরিমাণ মাদকসহ দুই শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে পিস্তল, গুলি, দেশীয় অস্ত্র ও বিপুল পরিমাণ মাদকসহ দুই শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। শনিবার (৩১ জানুয়ারি) ভোরে মেদেনীমন্ডল ইউনিয়নের যশলদিয়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। অভিযানের সময় এলাকায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।

আটককৃতরা হলেন যশলদিয়া এলাকার কথিত শীর্ষ সন্ত্রাসী নুরুল আমিন বুলেট (৩৭) ও সুকুমার হাওলাদার (৩৮)। যৌথ বাহিনীর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সহিংসতা ও নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে চলমান বিশেষ তল্লাশি অভিযানের অংশ হিসেবে তাদের আটক করা হয়েছে।

অভিযানকালে আটককৃতদের কাছ থেকে একটি ৭.৬৫ মি.মি. টিটি-৩৩ অবৈধ পিস্তল, একটি ম্যাগাজিন ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পাশাপাশি উদ্ধার করা হয় পাঁচ কেজি গাঁজা, ৫০ গ্রাম হেরোইন, ৫০ গ্রাম আফিম, ১৪ পিস ফেনসিডিল, দুটি দেশীয় ধারালো অস্ত্র, আটটি মোবাইল ফোন এবং মাদক বিক্রির নগদ ১৪ হাজার টাকা।

পরবর্তীতে আটককৃত দুইজনকে উদ্ধারকৃত অস্ত্র ও মাদকদ্রব্যসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য লৌহজং থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, তাদের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে একাধিক মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, মুন্সীগঞ্জ জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বাংলাদেশ সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনী দৃঢ় প্রতিজ্ঞ। সন্ত্রাস, নাশকতা ও অবৈধ মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এদিকে সাধারণ জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলা হয়েছে, যেকোনো সন্দেহজনক কর্মকাণ্ডের বিষয়ে নিকটস্থ সেনা ক্যাম্প অথবা আইনশৃঙ্খলা বাহিনীকে দ্রুত অবহিত করলে অপরাধ দমনে কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট