1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে বিশেষ নির্দেশনা, কিছু সড়কে যান চলাচলে নিষেধাজ্ঞা

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: সোমবার, ২৪ মার্চ, ২০২৫
যানজট

ঈদ উপলক্ষে রাজধানী থেকে প্রতি বছর এক কোটিরও বেশি মানুষ বাড়ি ফেরেন, অন্যদিকে প্রায় ৩০ লাখ মানুষ ঢাকায় প্রবেশ করেন। এই বিপুল সংখ্যক মানুষের চলাচল নির্বিঘ্ন করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) বিশেষ নির্দেশনা জারি করেছে।

ঈদযাত্রা সহজ করতে ২৫ মার্চ থেকে ঈদের আগের রাত পর্যন্ত কিছু সড়কে যাত্রীবাহী যানবাহন ছাড়া অন্য যানবাহন না চলার অনুরোধ জানানো হয়েছে। এ সড়কগুলো হলো—

  1. ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক (এয়ারপোর্ট টু আব্দুল্লাহপুর)

  2. ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক (যাত্রাবাড়ী টু সাইনবোর্ড)

  3. পূর্বাচল এক্সপ্রেসওয়ে (৩০০ ফিট সড়ক)

  4. ঢাকা-আরিচা মহাসড়ক (শ্যামলী টু গাবতলী)

  5. ঢাকা-কেরানীগঞ্জ সড়ক (ফুলবাড়িয়া টু বাবুবাজার ব্রিজ)

  6. ঢাকা-মাওয়া মহাসড়ক (যাত্রাবাড়ী টু বুড়িগঙ্গা ব্রিজ)

  7. মোহাম্মদপুর বসিলা ব্রিজ সংযোগ সড়ক

  8. আব্দুল্লাহপুর-ধউর ব্রিজ সড়ক

মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী, ২৫ মার্চ থেকে ২৮ মার্চ এবং ঈদের পরবর্তী তিন দিন মহাসড়কে ট্রাক, কাভার্ডভ্যান ও লরি চলাচল বন্ধ থাকবে। তবে নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য, পচনশীল পণ্য, গার্মেন্টস সামগ্রী, ওষুধ, সার ও জ্বালানি বহনকারী যানবাহন এই নিষেধাজ্ঞার আওতার বাইরে থাকবে।

ঈদযাত্রার চাপ কমাতে আব্দুল্লাহপুর থেকে ধউর ব্রিজ পর্যন্ত সড়কটি একমুখী করা হয়েছে, যেখানে শুধু ঢাকা থেকে বাহিরমুখী যান চলাচল করবে।

এছাড়া, ঢাকা-আশুলিয়া মহাসড়কের আশুলিয়া-ধউর-কামারপাড়া-আব্দুল্লাহপুর হয়ে ঢাকায় প্রবেশের পরিবর্তে আশুলিয়া-ধউর-পঞ্চবটি হয়ে মিরপুর বেড়িবাঁধ সড়ক দিয়ে গাবতলী/অন্য এলাকায় প্রবেশ করতে বলা হয়েছে।

বিআরটি লেন (এয়ারপোর্ট টু গাজীপুর) শুধুমাত্র ঢাকা ছাড়ার জন্য (বাহিরমুখী) উন্মুক্ত থাকবে, তবে ঢাকায় প্রবেশের জন্য এই লেন ব্যবহার করা যাবে না।

ডিএমপি আশা করছে, এসব নির্দেশনা মেনে চললে ঈদযাত্রা নির্বিঘ্ন হবে এবং যানজট ও দুর্ভোগ কমবে। রাজধানী ছাড়ার ও প্রবেশের সময় যাত্রীদের সতর্ক থাকার এবং নির্ধারিত রুট অনুসরণ করার অনুরোধ জানানো হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট