1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ০৬ মে ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
কলকাতায় বিজেপির বিজয় মিছিলে বুলডোজার দিয়ে দোকান ভাঙল কর্মীরা সুন্দরবনে আবার জলদস্যুতা: দুই দিনে ২২ জেলে অপহরণ, উপকূলে আতঙ্ক হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের বেসামরিক নৌযানে হামলার অভিযোগ স্বচ্ছতা ও জবাবদিহিতা জোরদারে প্রধানমন্ত্রীর কাছে ৩৮টি অডিট রিপোর্ট হস্তান্তর পিরোজপুরে কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড লৌহজংয়ে মসজিদের বিদ্যুৎ চুরি ঠেকাতে গিয়ে হামলা, কুপিয়ে আহত ৭ পিরোজপুরে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা ও মানবাধিকার সুরক্ষায় আলোচনা সভা এক বছরে চালু হবে ৫০টি পাট ও বস্ত্রকল, কর্মসংস্থানে নতুন সম্ভাবনা শেখ হাসিনাকে দেশে ফেরাতে কাজ করছে সরকার: আইনমন্ত্রী জুলাই আন্দোলনের প্রবাসী যোদ্ধাদের ২৫ লাখ টাকা করে ক্ষতিপূরণে হাইকোর্টের রুল

জো রুটের ক্যারিয়ারের অপূর্ণতা: অস্ট্রেলিয়া ও বাংলাদেশের মাটিতে শতকের অপেক্ষা

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
জো রুটের ক্যারিয়ারের অপূর্ণতা: অস্ট্রেলিয়া ও বাংলাদেশের মাটিতে শতকের অপেক্ষা

ইংল্যান্ডের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ব্যাটার জো রুট। টেস্টে রানসংগ্রাহকের তালিকায় তার সামনে আছেন কেবল শচীন টেন্ডুলকার। আন্তর্জাতিক ক্রিকেটে ২১ হাজারের বেশি রান, ৫৭টি সেঞ্চুরি, ১১৩টি অর্ধশতক এবং ২০১৯ ওয়ানডে বিশ্বকাপ জয়ের গৌরব—সব মিলিয়ে রুটের ক্যারিয়ার ভরপুর সাফল্যে। তবুও রয়ে গেছে কিছু না-পাওয়ার আক্ষেপ।

এর মধ্যে সবচেয়ে বড় দুটি অপূর্ণতার নাম—অস্ট্রেলিয়া ও বাংলাদেশ। টেস্ট ক্রিকেটে অংশ নেওয়া সব দেশের মাটিতে সেঞ্চুরি থাকলেও এই দুই দেশের মাটিতে শতক নেই রুটের নামের পাশে।

আগামী নভেম্বরে অস্ট্রেলিয়ায় শুরু হতে যাচ্ছে মর্যাদাপূর্ণ অ্যাশেজ সিরিজ। এই সিরিজে রুট এখনো অজিদের মাটিতে শতক পাননি। তিন সংস্করণ মিলিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৭০ ম্যাচে তার চারটি সেঞ্চুরি আছে, কিন্তু সবই এসেছে ইংল্যান্ডের মাটিতে। এবার কি অস্ট্রেলিয়ার মাটিতে শতকের অপেক্ষা শেষ হবে?—সেটিই এখন বড় প্রশ্ন।

বাংলাদেশের বিপক্ষেও রুটের সেঞ্চুরি না পাওয়ার হতাশা স্পষ্ট। ২০১৬ সালে ঢাকায় খেলেছিলেন দুটি টেস্ট, যেখানে চার ইনিংসে তার সর্বোচ্চ রান ছিল ৫৬। বাংলাদেশের মাঠে কোনো শতক নেই তার। টি-টোয়েন্টি খেলেননি কখনো, আর ওয়ানডেতে চার ম্যাচ খেলে সেরা ইনিংস ২০১৭ সালের চ্যাম্পিয়নস ট্রফিতে অপরাজিত ১৩৩ রান, যা হয়েছিল বাংলাদেশের বিপক্ষেই, তবে ইংল্যান্ডের মাটিতে।

অ্যাশেজে অস্ট্রেলিয়ার মাটিতে শতকের সুযোগ থাকলেও বাংলাদেশের মাঠে রুটের আর ফেরার সম্ভাবনা খুবই অনিশ্চিত। ফলে ক্যারিয়ারের এই অপূর্ণতা হয়তো চিরকাল থেকে যেতে পারে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট