1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

এআই ডেটা সেন্টার নির্মাণে ৮০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে মাইক্রোসফট

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: শনিবার, ৪ জানুয়ারী, ২০২৫
এআই ডেটা সেন্টার

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিতে ব্যাপকভাবে বিনিয়োগের ঘোষণা দিয়েছে টেক জায়ান্ট মাইক্রোসফট। চলতি ২০২৪-২৫ অর্থবছরে কোম্পানিটি এআই মডেল প্রশিক্ষণ এবং ক্লাউডভিত্তিক অ্যাপ্লিকেশন উন্নয়নের জন্য ৮০ বিলিয়ন ডলার বা ৮ হাজার কোটি টাকা ডেটা সেন্টার নির্মাণে বিনিয়োগ করবে।

শুক্রবার (৩ জানুয়ারি) এক ব্লগ পোস্টে মাইক্রোসফট এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে, ২০২২ সালে ওপেন এআই চ্যাটজিপিটি চালুর পর থেকে এআই প্রযুক্তিতে বিনিয়োগ দ্রুত বৃদ্ধি পেয়েছে। বিভিন্ন খাতের কোম্পানিগুলো তাদের পণ্য ও সেবায় কৃত্রিম বুদ্ধিমত্তা অন্তর্ভুক্ত করতে চাচ্ছে, যার ফলে মাইক্রোসফটের বিনিয়োগ বৃদ্ধি পেয়েছে।

এআই প্রযুক্তি পরিচালনার জন্য প্রচুর কম্পিউটিং শক্তির প্রয়োজন হয়, কারণ এসব মডেল কাজ করতে বড় পরিমাণে তথ্য প্রক্রিয়া করতে সক্ষম হতে হয়। এজন্য বিশেষ ধরনের ডেটা সেন্টার প্রয়োজন, যেখানে হাজার হাজার চিপ একত্রে কাজ করতে পারে। এই চিপগুলো একে অপরের সঙ্গে যুক্ত হয়ে শক্তিশালী গ্রুপ (ক্লাস্টার) তৈরি করে, যা এআই প্রযুক্তি দ্রুত এবং কার্যকরভাবে চালাতে সহায়ক।

এআই অবকাঠামো উন্নত করতে এবং ডেটা সেন্টার নেটওয়ার্ক বিস্তৃত করতে মাইক্রোসফট ইতিমধ্যে হাজার হাজার কোটি টাকা বিনিয়োগ করছে। বিশ্লেষকরা আশা করছেন, ২০২৫ অর্থবছরের জন্য মাইক্রোসফটের মূলধন ব্যয় ৮৪ দশমিক ২৪ বিলিয়ন ডলার হবে। এ ছাড়া, ২০২৪ সালের প্রথম ত্রৈমাসিকে (জুলাই-সেপ্টেম্বর) মাইক্রোসফটের মূলধন ব্যয় ৫ দশমিক ৩ শতাংশ বেড়ে ২০ বিলিয়ন ডলার হয়েছে।

ওপেন এআই-এর প্রধান পৃষ্ঠপোষক হিসেবে এবং একচেটিয়া অংশীদারিত্বের কারণে, মাইক্রোসফট বর্তমানে এআই প্রতিযোগিতায় শীর্ষস্থানীয় প্রযুক্তি কোম্পানির মধ্যে একটি শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হিসেবে বিবেচিত হচ্ছে।

মাইক্রোসফটের ভাইস চেয়ারম্যান ও প্রেসিডেন্ট ব্র্যাড স্মিথ জানিয়েছেন, নতুন এই বিনিয়োগের অর্ধেকেরও বেশি মার্কিন যুক্তরাষ্ট্রে করা হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট