1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ০৬ মে ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় পুলিশের ওপর হামলা: আটক ৩ জনকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ ‘পুশইন’ ঠেকাতে সীমান্তে বিজিবিকে কড়া নজরদারির নির্দেশ পিরোজপুরে দুদকের দুর্নীতি প্রতিরোধ কর্মশালা: সচেতনতা বাড়াতে জোরালো আহ্বান কলকাতায় বিজেপির বিজয় মিছিলে বুলডোজার দিয়ে দোকান ভাঙল কর্মীরা সুন্দরবনে আবার জলদস্যুতা: দুই দিনে ২২ জেলে অপহরণ, উপকূলে আতঙ্ক হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের বেসামরিক নৌযানে হামলার অভিযোগ স্বচ্ছতা ও জবাবদিহিতা জোরদারে প্রধানমন্ত্রীর কাছে ৩৮টি অডিট রিপোর্ট হস্তান্তর পিরোজপুরে কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড লৌহজংয়ে মসজিদের বিদ্যুৎ চুরি ঠেকাতে গিয়ে হামলা, কুপিয়ে আহত ৭ পিরোজপুরে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা ও মানবাধিকার সুরক্ষায় আলোচনা সভা

এবি ডি ভিলিয়ার্সের বিধ্বংসী ইনিংস: ২৮ বলে সেঞ্চুরি

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: সোমবার, ১০ মার্চ, ২০২৫
এবি ডি ভিলিয়ার্সের বিধ্বংসী ইনিংস: ২৮ বলে সেঞ্চুরি

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অনেক আগেই অবসর নিয়েছেন দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্স। তবে আবারও আলোচনায় এসেছেন তিনি। লিজেন্ডস টি-টোয়েন্টি লিগে মাত্র ২৮ বলে সেঞ্চুরি করে নতুন করে ক্রিকেটপ্রেমীদের মনে ঝড় তুলেছেন এই সাবেক প্রোটিয়া ব্যাটসম্যান।

রোববার (৯ মার্চ) লিজেন্ডস টি-টোয়েন্টি লিগে এক বিধ্বংসী ইনিংস খেলেন এবি ডি ভিলিয়ার্স। তার এই ইনিংস ছিল ব্যতিক্রমী, কারণ শতকের মাইলফলক ছুঁতে তিনি কোনো চার না মেরে শুধুমাত্র ছক্কা হাঁকিয়েছেন। ২৮ বলে ১০১ রানের ইনিংসে ছিল ১৫টি বিশাল ছক্কা। ২৭ বলে ৯৫ রান তোলার পর একটি বিশাল ছক্কা হাঁকিয়ে শতক পূর্ণ করেন তিনি। তার স্ট্রাইক রেট ছিল ৩৬০।

তার ব্যাটিংয়ে মুগ্ধ হয়ে এক নেটিজেন মন্তব্য করেন, “এবি ডি ভিলিয়ার্স কখনও ক্রিকেট খেলায় খারাপ হবেন না। ২৮ বলে সেঞ্চুরি করেছেন তিনি!”

অপর এক নেটিজেন বলেন, “এবি ডি ভিলিয়ার্স এমন কাজ করছেন, যা শুধু তিনিই করতে পারেন। ২৮ বলে ১০১ রান করেছেন, মেরেছেন ১৫টি ছক্কা। তার নামের মতোই স্ট্রাইক রেট ছিল ৩৬০।”

গত জানুয়ারিতে ক্রিকেট সাংবাদিক মেলিন্ডা ফারেলকে দেওয়া এক সাক্ষাৎকারে ডি ভিলিয়ার্স জানিয়েছিলেন, তিনি আবারও ক্রিকেটে ফিরতে চান, তবে প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচে নয়, বরং প্রদর্শনী ম্যাচে অংশ নিতে আগ্রহী।

এবি ডি ভিলিয়ার্সের তাণ্ডবে ২০ ওভারে ৭ উইকেটে ২৭৮ রান সংগ্রহ করে তার দল টাইটান্স। জবাবে, বুলস ১৪ ওভারে ৮ উইকেটে ১২৫ রান তোলার পর বৃষ্টির কারণে খেলা বন্ধ হয়ে যায়। বৃষ্টি আইনে ডি ভিলিয়ার্সের দল টাইটান্স জয় লাভ করে।

এই ইনিংস আবারও প্রমাণ করল, কেন এবি ডি ভিলিয়ার্সকে ‘মিস্টার ৩৬০’ বলা হয়। তার ব্যাটিং ম্যাজিক ক্রিকেটপ্রেমীদের মনে আরও দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট