1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

কারও শেল্টারেই এই রূপগঞ্জে আওয়ামী সন্ত্রাসীরা আর ঠাঁই পাবে না: ইয়াকুব আলী

নারায়ণগঞ্জ (রূপগঞ্জ) প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২৫
কারও শেল্টারেই এই রূপগঞ্জে আওয়ামী সন্ত্রাসীরা আর ঠাঁই পাবে না

রূপগঞ্জ উপজেলার ভুলতা সাওঘাট এলাকায় চাঁদাবাজি ও আওয়ামী লীগ সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বানে প্রতিবাদ সভা ও মানববন্ধন করেছেন ছাত্রদল নেতারা। সোমবার বেলা ১১টায় বিসমিল্লাহ আড়তের সামনে এই সভা অনুষ্ঠিত হয়। এতে ছাত্র নেতাদের পাশাপাশি ব্যবসায়ী ও শ্রমিক প্রতিনিধিরাও অংশ নেন।

প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. ইয়াকুব আলী প্রধান। তিনি বলেন, “চাঁদাবাজি থেকে আমরা মুক্তি চাই। আওয়ামী সন্ত্রাসীদের শক্ত হাতে প্রতিহত করতে চাই। চাঁদাবাজির বিরুদ্ধে আমরা প্রশাসনের সহায়তা কামনা করছি। এটি আমাদের নিরাপত্তা ও স্বাভাবিক জীবনের জন্য অত্যন্ত জরুরি।”

সভায় বিএনপি কর্মী মাছুদ রানা বলেন, “চাঁদাবাজদের হাত থেকে রেহাই পেতে আমরা প্রশাসনের সহযোগিতা চাই। যদি শাওঘাট এলাকার কোনো ব্যবসায়ী বা ব্যক্তি চাঁদাবাজির শিকার হন, তবে আমরা আহ্বান জানাই, তারা গোপনীয়তার সঙ্গে সঠিক তথ্য-প্রমাণ নিয়ে প্রশাসনকে অবহিত করুন।”

প্রতিবাদ সভায় সাওঘাট ও গাউছিয়া এলাকার ব্যবসায়ী মহল, মিল-কারখানার শ্রমিক ও স্থানীয় নেতারা একত্রে অংশগ্রহণ করেন। বক্তারা সাওঘাট এলাকায় ব্যবসায়ী ও শ্রমজীবী মানুষের উপর অব্যাহত চাঁদাবাজি বন্ধে প্রশাসনের কার্যকর ভূমিকা প্রত্যাশা করেন।

এসময় এলাকাবাসী ঐক্যবদ্ধভাবে চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন। তাদের দাবি, প্রশাসন দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করে এলাকায় শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনবে।

এই প্রতিবাদ সভা স্থানীয়দের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে এবং এলাকাবাসীর মধ্যে আশার আলো জাগিয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট