1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

কালীগঞ্জে বেতন ও পরীক্ষার ফিস কমানোর দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন ও সমাবেশ

ঝিনাইদহ প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫
পরীক্ষার ফিস কমানোর দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ

ঝিনাইদহের কালীগঞ্জে সরকারি মাহতাব উদ্দিন কলেজে বেতন ও পরীক্ষার ফিস কমানোর দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকাল ১১টায় কলেজ ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের আয়োজনে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ শিক্ষার্থীরা বলেন, ২০১৮ সালে কলেজটি জাতীয়করণ হলেও শিক্ষার্থীরা সরকারি কোনো সুযোগ সুবিধা তারা পাচ্ছেনা। সরকারি নিয়ম অনুযায়ী এইচ এস সি শিক্ষার্থীদের মাসিক বেতন ২০ টাকা এবং অনার্স ও ডিগ্রি শিক্ষার্থীদের বেতন ২৫ টাকা নেওয়ার কথা থাকলেও তা যথাক্রমে ১২০ ও ৩০০ টাকা নেওয়া হচ্ছে।

সরকারি মাহতাব উদ্দিন কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মনোজ কান্তি বিশ্বাস বলেন, আমাদের কলেজের সাথে সারা দেশে একযোগে ৩ শতাধিক কলেজ সরকারি হয়েছে, তাদের সাথে মিল রেখেই আমরা বেতন নিয়েছি। বর্তমানে বেতন কমানো হয়েছে বলেও তিনি দাবি করেন।

উল্লেখ্য, একই দাবিতে গত বুধবার কলেজ ক্যাম্পাসে ছত্রদল ও সাধারণ শিক্ষার্থীরা প্রতিবাদ জানিয়ে অধ্যক্ষের কক্ষে তালা লাগিয়ে দেয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট