1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

কালীগঞ্জে হোটেল থ্রী স্টার দধি ভান্ডারকে ১০ হাজার টাকা জরিমানা

ঝিনাইদহ প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪
কালীগঞ্জে হোটেল থ্রী স্টার দধি ভান্ডারকে ১০ হাজার টাকা জরিমানা

ঝিনাইদহের কালীগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন এবং মূল্য তালিকা না থাকায় হোটেল থ্রী স্টার দধি ভান্ডারকে ১০ হাজার টাকা জরিমানা করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার (১৯ নভেম্বর) সকালে নীমতলা বাসস্ট্যান্ড এলাকার এই হোটেলে অভিযান চালিয়ে এ জরিমানা করেন অধিদপ্তরের সহকারী পরিচালক নিশাত মেহের।

ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৩৮ ও ৪৩ ধারায় এই জরিমানা করা হয়েছে। অধিদপ্তরের সহকারী পরিচালক নিশাত মেহের জানান, বেশ কিছুদিন ধরে হোটেলটিতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার বিক্রি, মিষ্টিতে পোকা থাকার অভিযোগ, দইয়ের পাতিলের ওজনে ফাঁকি এবং মূল্য তালিকা না থাকার বিষয়ে অভিযোগ আসছিল। সরেজমিনে গিয়ে এসব অভিযোগের সত্যতা পাওয়ায় জরিমানা করা হয়।

অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নিশাত মেহের ছাড়াও উপস্থিত ছিলেন, কালীগঞ্জ পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর আলমগীর কবির, ঝিনাইদহ ভোক্তা অধিকার অফিসের কম্পিউটার অপারেটর রকি হাসান, কালীগঞ্জ থানার এএসআই সোহাগ।

জরিমানার পাশাপাশি হোটেল কর্তৃপক্ষকে ভবিষ্যতে সঠিক নিয়ম মেনে খাবার পরিবেশনের নির্দেশ দেওয়া হয়েছে।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, ভোক্তাদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে নিয়মিত এ ধরনের অভিযান পরিচালনা করা হবে। অভিযোগ থাকলে দ্রুত জানাতে সবাইকে আহ্বান জানানো হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট