1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০১:১০ অপরাহ্ন
শিরোনাম :
ইসির ওয়েবসাইটে ১৪ হাজার সাংবাদিকের তথ্য ফাঁস, স্বীকার করল নির্বাচন কমিশন লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযানে পিস্তল-গুলি ও বিপুল মাদকসহ দুই শীর্ষ সন্ত্রাসী আটক দিনাজপুর-১ আসনে নির্বাচিত হলে গর্ভবতী মায়েদের ফ্রি চিকিৎসা সেবা দেব: মতিউর রহমান হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত, ডিগ্রি পেল শতাধিক শিক্ষার্থী স্বতন্ত্র প্রার্থী ফিরোজের নির্বাচনী গণসংযোগ ও সমাবেশ, মুখরিত কোলা বাজার খুলনা-৪ আসনে অবহেলা-বঞ্চনার অবসান ঘটিয়ে শান্তি ও উন্নয়নের অঙ্গীকার আজিজুল বারী হেলালের কাহারোল উপজেলায় ৩৫৮০ সুবিধাবঞ্চিত শিশুর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ মুন্সীগঞ্জ-৩ আসনে বিশাল শোডাউন, নির্বাচনী মাঠে শক্ত অবস্থান স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন হরিণাকুণ্ডুতে মাদক ও দেশীয় অস্ত্রসহ নারী গ্রেফতার, পলাতক স্বামী আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা, বাড়বে রাতের তাপমাত্রা: আবহাওয়া অধিদফতর

কাহারোলে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে বিনামূল্যে মুরগির খাদ্য বিতরণ

সুকুমার রায়, কাহারোল, দিনাজপুর
  • প্রকাশিত: বুধবার, ২৯ জানুয়ারী, ২০২৫
কাহারোলে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে বিনামূল্যে মুরগির খাদ্য বিতরণ করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তারা।

দিনাজপুরের কাহারোলে অনগ্রসর ক্ষুদ্র নৃগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে বিনামূল্যে মুরগির খাদ্য বিতরণ করা হয়েছে। উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে সমতল ভূমিতে বসবাসরত ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের আওতায় এই বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

গত ২৯ জানুয়ারি ২০২৫, বুধবার উপজেলার ৬টি ইউনিয়নের ১৫০টি ক্ষুদ্র নৃগোষ্ঠী সুফলভোগী পরিবারের মাঝে ৫০ কেজি করে মুরগির খাদ্য প্যাকেজ বিতরণ করা হয়। প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের অংশ হিসেবে এই কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে, যা স্থানীয় ক্ষুদ্র খামারিদের আত্মনির্ভরশীল করতে সহায়তা করবে।

মুরগির খাদ্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. আমিনুল ইসলাম। এছাড়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. সরফরাজ হোসেন এবং উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. মো. আসাদুজ্জামান শুভ।

এই উদ্যোগের মাধ্যমে ক্ষুদ্র নৃগোষ্ঠীর পরিবারের পোলট্রি খামার গড়ে তোলার সুযোগ তৈরি হবে, যা তাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে সাহায্য করবে। প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের এই কার্যক্রম ভবিষ্যতে আরও সম্প্রসারিত হবে বলে আশা করা যাচ্ছে।

বিনামূল্যে মুরগির খাদ্য বিতরণ কর্মসূচির মাধ্যমে কাহারোল উপজেলার ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবনমান উন্নয়নের পাশাপাশি পুষ্টি নিরাপত্তা ও অর্থনৈতিক স্থিতিশীলতা বৃদ্ধি পাবে। স্থানীয় প্রশাসন ও প্রাণিসম্পদ দপ্তর এই ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট