1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০২:১০ অপরাহ্ন
শিরোনাম :
ইসির ওয়েবসাইটে ১৪ হাজার সাংবাদিকের তথ্য ফাঁস, স্বীকার করল নির্বাচন কমিশন লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযানে পিস্তল-গুলি ও বিপুল মাদকসহ দুই শীর্ষ সন্ত্রাসী আটক দিনাজপুর-১ আসনে নির্বাচিত হলে গর্ভবতী মায়েদের ফ্রি চিকিৎসা সেবা দেব: মতিউর রহমান হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত, ডিগ্রি পেল শতাধিক শিক্ষার্থী স্বতন্ত্র প্রার্থী ফিরোজের নির্বাচনী গণসংযোগ ও সমাবেশ, মুখরিত কোলা বাজার খুলনা-৪ আসনে অবহেলা-বঞ্চনার অবসান ঘটিয়ে শান্তি ও উন্নয়নের অঙ্গীকার আজিজুল বারী হেলালের কাহারোল উপজেলায় ৩৫৮০ সুবিধাবঞ্চিত শিশুর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ মুন্সীগঞ্জ-৩ আসনে বিশাল শোডাউন, নির্বাচনী মাঠে শক্ত অবস্থান স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন হরিণাকুণ্ডুতে মাদক ও দেশীয় অস্ত্রসহ নারী গ্রেফতার, পলাতক স্বামী আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা, বাড়বে রাতের তাপমাত্রা: আবহাওয়া অধিদফতর

কুষ্টিয়ায় ৬৯ বোতল ফেনসিডিলসহ ৩ ভারতীয় নাগরিক আটক

কুষ্টিয়া প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫
কুষ্টিয়ায় ৬৯ বোতল ফেনসিডিলসহ ৩ ভারতীয় নাগরিক আটক, পলাতক ২ বাংলাদেশি

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে ৬৯ বোতল ফেনসিডিলসহ তিন ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার সকালে, দৌলতপুর উপজেলার চরচিলমারী ডিগ্রিরচার এলাকা থেকে তাদের আটক করা হয়।

এ বিষয়ে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) থেকে শুক্রবার সন্ধ্যায় একটি লিখিত প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজিবি জানায়, তাদের সদস্যরা ডিগ্রিরচর এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে এবং অভিযানে তিন ভারতীয় নাগরিককে আটক করতে সক্ষম হয়।

আটকরা হলেন—জুয়েল মন্ডল (২৫), রাকিবুল মন্ডল (৩৫) এবং বাপন মন্ডল (৩২)। তারা সকলেই ভারতের মুর্শিদাবাদ জেলার বাসিন্দা। তাদের কাছ থেকে মোট ৬৯ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

এদিকে, এ ঘটনার সঙ্গে জড়িত দুই বাংলাদেশি নাগরিক—নিজাম মন্ডল (৪৫) এবং শরিফ মন্ডল (২৫) পলাতক রয়েছে। তাদের বাড়ি ডিগ্রিরচর এলাকায়।

বিজিবি জানায়, এদিনের অভিযানে আরও দুটি পৃথক মাদকদ্রব্য উদ্ধার করা হয়। একটিতে, তেঁতুলবাড়ী বিওপি এলাকার হাটপাড়া নামক স্থান থেকে মালিকবিহীন অবস্থায় ১৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। অপর অভিযানে, চরচিলমারী বিওপি এলাকার আকন্দপাড়া নামক স্থান থেকে ৪৮৫ পিস ভারতীয় ইয়াবা জব্দ করা হয়।

কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব মুর্শেদ রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, উদ্ধার করা মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য প্রায় ২ লাখ ২২ হাজার ১শ’ টাকা। তিনি আরও জানান, আটক ভারতীয় নাগরিকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইন অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে এবং তাদেরকে দৌলতপুর থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এছাড়া, মালিকবিহীন গাঁজা ও ইয়াবা ধ্বংসের লক্ষ্যে বিজিবি মাদক স্টোর-এ সংরক্ষণ করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট