1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
শিরোনাম :
ইসির ওয়েবসাইটে ১৪ হাজার সাংবাদিকের তথ্য ফাঁস, স্বীকার করল নির্বাচন কমিশন লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযানে পিস্তল-গুলি ও বিপুল মাদকসহ দুই শীর্ষ সন্ত্রাসী আটক দিনাজপুর-১ আসনে নির্বাচিত হলে গর্ভবতী মায়েদের ফ্রি চিকিৎসা সেবা দেব: মতিউর রহমান হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত, ডিগ্রি পেল শতাধিক শিক্ষার্থী স্বতন্ত্র প্রার্থী ফিরোজের নির্বাচনী গণসংযোগ ও সমাবেশ, মুখরিত কোলা বাজার খুলনা-৪ আসনে অবহেলা-বঞ্চনার অবসান ঘটিয়ে শান্তি ও উন্নয়নের অঙ্গীকার আজিজুল বারী হেলালের কাহারোল উপজেলায় ৩৫৮০ সুবিধাবঞ্চিত শিশুর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ মুন্সীগঞ্জ-৩ আসনে বিশাল শোডাউন, নির্বাচনী মাঠে শক্ত অবস্থান স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন হরিণাকুণ্ডুতে মাদক ও দেশীয় অস্ত্রসহ নারী গ্রেফতার, পলাতক স্বামী আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা, বাড়বে রাতের তাপমাত্রা: আবহাওয়া অধিদফতর

খুলনার দিঘলিয়ায় কৃষকের নিকট থেকে সারের বেশি মূল্য নেওয়ায় দিশেহারা কৃষক

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনা
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৫
সার
খুলনার দিঘলিয়া উপজেলায় সরকার নির্ধারিত দামে মিলছে না কৃষকের সার। চলতি বোর মৌসুমে সারের সংকট দেখিয়ে ডিলার, সাব- ডিলার ও খুচরা বিক্রেতারা সরকার নির্ধারিত মূল্য থেকে কয়েক গুণ বেশি দামে বিক্রি করছে ।
ইউরিয়া, ফসফেট ( টিএসপি), নিউরেট অফ পটাশ ( এমওপি) বেশি দামে বিক্রির অভিযোগ উঠেছে। এর ফলে উৎপাদন ব্যাহত হতে পারে বলে আশঙ্কা।
কৃষকদের অভিযোগ, ডিলাররা খুচরা বিক্রেতাদের কাছে অতিরিক্ত মূল্যে সার বিক্রির কারণে খুচরা বিক্রেতারা কৃষকে সার না দিয়ে বেশি দামে মৎস্য চাষীদের কাছে বিক্রি করছে এর ফলে কৃষকরা সঠিক মূল্যে সার পাচ্ছে না। কৃষকদের ভাগে যেটুকু মিলছে তা পর্যাপ্ত নয়। ডিলার ও খুচরা বিক্রেতারা সারের সংকট দেখিয়ে কৃষকের কাছ থেকে বেশি মূল্য নিচ্ছে বলে অভিযোগ। উপজেলা কৃষি অফিস সারের সংকট নেই বলে জানিয়েছে।
কৃষকের সাথে কথা বলে জানা যায়, ডিলার ও খুচরা বিক্রেতা দোকানে সরকারি মূল্য তালিকা টা নিয়ে রাখলেও সারের সংকট দেখিয়ে সরকার নির্ধারিত মূল্য থেকে বস্তাপতি ২০০ থেকে ৩০০ টাকা বেশি দরে বিক্রি করছে। এছাড়াও বিক্রেতারা কৃষকদের সার ক্রয় রশিদ প্রদান করছেন না যদিও কোন কৃষককে রশিদ প্রদান করছেন তা সরকার নির্ধারিত মূল্যে কিন্তু তাদের কাছ থেকে নেওয়া হচ্ছে অতিরিক্ত মূল্য। ডিলার ও সাব ডিলারের কাছে জিম্মি হয়ে পড়েছে কৃষকরা। সরকার অনুমোদিত ডিলার সাব ডিলার সরকারি নির্দেশনা না মানায় দেখা দিয়েছে সারের কৃত্রিম শংকট। এর ফলে উৎপাদন খরচ বাড়বে কয়েক গুণ। উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।
খুলনার দিঘলিয়া উপজেলার ভ্রম্যগাতী গ্রামের কৃষক হাবিল শেখ ও উসমান জানান, চলতি মৌসুমে চার বিঘা জমিতে বোরোর আবাদ করছি। এখন টিএসপি ও ডি ও পি সারের প্রয়োজন কিন্তু মূল্যবৃদ্ধির কারণে বিপাকে পড়েছেন । বাধ্য হয়ে সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে সার কিনতে হচ্ছে। খুলনার দিঘলিয়া গ্ৰামের কৃষক জাহিদ, মহেশপুর গ্রামের আনিচ গাজী,  হাজী গ্রামের কৃষক এস্কেনদার বলেন, গত সপ্তাহের সার কিনেছি ২৭ টাকা কেজি  দরে আজ সেই সার কিনলাম ৩০ থেকে ৩২ টাকা কেজি দরে।
বি সি আই সির ডিলার বেগ জাহিদুল ইসলাম জানান , সারের বর্তমান কোন সংকট নেই তবে কৃষকেরা আতঙ্কিত হয়ে অতিরিক্ত সার মজুদ করছে।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন খুচরা সার বিক্রেতা জানান, গত একমাস আগে থেকেই স্যারের মূল্য কিছু কিছু করে বাড়ানো হচ্ছিল মূলত সেখান থেকেই সারের মজুদ শুরু হয়েছে। এখন স্যারের সংকট দেখিয়ে দাম বেশি নিচ্ছেন ডিলাররা। বলছেন সার নেই আবার বাড়তি টাকা দিলে চাহিদামতো  মিলছে সার। এদিকে ডিলারদের দাবি, চাহিদার তুলনায় বরাদ্দ কম পাওয়ায় বাজারে সারের কিছুটা সংকট তৈরি হয়েছে। সারসংকটের গুজবে কৃষকরা চাহিদার তুলনায় অতিরিক্ত সার কিনতে ব্যস্ত হয়ে পড়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা কিশোর আহমেদ বলেন, সারের কোন সংকট নেই এরপরও সার সংকট দেখিয়ে কোন ব্যবসায়ী অতিরিক্ত মুনাফার আশায় কৃষকদের নিকট থেকে বেশি মূল্য নিচ্ছে  এ ধরনের অভিযোগ পেলে তাৎক্ষণিক তার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি এবং নিয়মিত বাজার মনিটরিং চলছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট