1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

গজারিয়ায় গুঁড়িয়ে দেয়া হয়েছে দুইটি অবৈধ কারখানা

মুন্সীগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ৯ মার্চ, ২০২৫
গুঁড়িয়ে দেয়া হয়েছে দুইটি অবৈধ কারখানা

মুন্সীগঞ্জের গজারিয়ায় অবৈধভাবে পরিচালিত দুটি চুন তৈরির কারখানা গুঁড়িয়ে দিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি। রবিবার (৯ মার্চ) বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলার টেঙ্গারচর ইউনিয়নের ভাটেরচর এবং বালুয়াকান্দি ইউনিয়নের বালুয়াকান্দি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সহকারী সচিব মিল্টন রায়। স্কেভেটারের সাহায্যে চুন তৈরির দুটি কারখানা গুঁড়িয়ে দেওয়া হয় এবং গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন রায় জানান, অবৈধভাবে পরিচালিত এই কারখানাগুলোতে বিপুল পরিমাণ গ্যাস ব্যবহৃত হচ্ছিল, যা সরকারি নিয়মের পরিপন্থী। এ কারণে দুটি কারখানায় অভিযান চালিয়ে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং স্কেভেটারের মাধ্যমে স্থাপনাগুলো গুঁড়িয়ে দেওয়া হয়। তবে কারখানা দুটির মালিক কৌশলে পালিয়ে যাওয়ায় তাদের জরিমানা করা সম্ভব হয়নি।

অভিযানে গজারিয়া ফায়ার স্টেশনের ফায়ার ফাইটার দল ও গজারিয়া থানার পুলিশের একটি টিম উপস্থিত ছিল।

মিল্টন রায় আরও জানান, অবৈধভাবে পরিচালিত কারখানা ও অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট