1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

চীনের বার্তা: আধিপত্যবাদ রুখতে ভারতের সঙ্গে কাজ করতে চায় বেইজিং

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: শনিবার, ৮ মার্চ, ২০২৫
ভারতের পধানমন্ত্রী নরেন্দ্র মোদি (বামে), চীনের প্রেসিডেন্ট শি জিনপিং

মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর চীনের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এরই মধ্যে চীনের পণ্যের ওপর অতিরিক্ত শুল্ক আরোপ করেছেন তিনি এবং রাশিয়ার সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ করতে নানা উদ্যোগ নিয়েছেন। এমন পরিস্থিতিতে ভারতকে পাশে চায় চীন। শুক্রবার (৭ মার্চ) চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র বক্তব্যে সেই ইঙ্গিতই স্পষ্ট হয়েছে। এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ন্যাশনাল পিপল’স পার্টির বৈঠকে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেছেন, দিল্লি ও বেইজিংকে একত্রে কাজ করতে হবে এবং আধিপত্যবাদ ও পেশীশক্তির রাজনীতির বিরুদ্ধে যৌথ নেতৃত্ব দিতে হবে। তিনি বলেন, হাতি (ভারত) ও ড্রাগনের (চীন) নাচকে বাস্তবে পরিণত করাই একমাত্র সঠিক পথ।

ওয়াং ই তার ভাষণে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশংসা করেছেন। তিনি বলেন, যদি এশিয়ার দুই সর্ববৃহৎ অর্থনীতির দেশ একত্রে কাজ করে, তাহলে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে ‘গ্লোবাল সাউথ’-এর ভবিষ্যৎ অত্যন্ত উজ্জ্বল হবে। পাশাপাশি, দুই দেশ অতীতের জটিলতা সমাধানে কাজ করছে বলেও জানান তিনি।

ওয়াং ই বলেন, গত বছর থেকে দুই দেশ পারস্পরিক সমস্যা সমাধানে ইতিবাচক আলোচনা চালিয়ে যাচ্ছে। রাশিয়ায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। দুই দেশ নিজেদের উদ্যোগে যৌথ পদক্ষেপ নিয়েছে। সীমান্ত ইস্যুতে দুই দেশের সংঘাত আগের চেয়ে অনেকটাই কমেছে, যা উভয় দেশের জন্যই ইতিবাচক।

চীনা পররাষ্ট্রমন্ত্রীর এসব মন্তব্যের পরিপ্রেক্ষিতে এখন পর্যন্ত ভারতের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আসেনি বলে এনডিটিভির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট