1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
শিরোনাম :
দেশের দিকে ধেয়ে আসছে নতুন বৃষ্টি বলয়, ২০ মে পর্যন্ত বজ্রবৃষ্টির শঙ্কা মডেল মসজিদে টিকটক ভিডিও করে বিতর্ক, জামালপুরে শিক্ষার্থী বহিষ্কার পশ্চিমবঙ্গে সীমান্তে কাঁটাতারের জন্য ৪৫ দিনের মধ্যে বিএসএফকে জমি দেবে সরকার মুন্সীগঞ্জে ইজারার আগেই কোরবানির পশুর হাটের প্রচারণা ঝিনাইদহে জমকালো আয়োজনে যাত্রা শুরু করলো এশিয়া পোস্ট জনগণের আস্থা অর্জনে পুলিশকে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর দিঘলিয়ায় সড়ক দুর্ঘটনায় আহত প্রেসক্লাব সভাপতি শিক্ষানুরাগী মোল্লা মাকসুদুল ইসলাম ঝিনাইদহে কাল্ব’র বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হলদিয়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান খানের উঠান বৈঠক দিঘলিয়ায় বাংলাদেশ শিক্ষক সমিতির আহ্বায়ক কমিটি গঠন

যমুনার সামনে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বড় জমায়েত

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: শুক্রবার, ৯ মে, ২০২৫
যমুনার সামনে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বড় জমায়েত

আওয়ামী লীগের বিচার ও রাজনৈতিক নিষিদ্ধের দাবিতে রাজধানীর প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে শুক্রবার (৯ মে) জুমার নামাজের পর শুরু হয়েছে বড় জমায়েত। এনসিপি, হেফাজত, এবি পার্টি, জামায়াত, ছাত্রশিবির ও বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা-কর্মীরা এই আন্দোলনে অংশ নিয়েছেন।

বেলা ২টা ৪০ মিনিটে পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে এই জমায়েতের আনুষ্ঠানিকতা শুরু হয়। যমুনার পশ্চিম পাশে ফোয়ারার সামনে তৈরি অস্থায়ী মঞ্চ থেকে “আওয়ামী লীগ নিষিদ্ধ চাই”, “নো মোর আওয়ামী লীগ” সহ নানা স্লোগান শোনা যায়।

এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম আন্দোলনকারীদের উদ্দেশে বলেন, “আমাদের লড়াই মাত্র শুরু হয়েছে। যতক্ষণ না আওয়ামী লীগ নিষিদ্ধ হচ্ছে, ততক্ষণ আমরা রাজপথ ছাড়ব না।”

মঞ্চ থেকে চলা বক্তৃতার পাশাপাশি চলে কবিতা আবৃত্তি ও প্রতিবাদী স্লোগান। পরীবাগ থেকে ফোয়ারা পর্যন্ত সড়কে লাল রঙে লেখা হয় বার্তা, “ক্ষমতা না জনতা?” “চেয়ারের লোভ করে যে, আস্তাকুঁড়ে মরে সে।”

বৃহস্পতিবার রাত ১০টা থেকে যমুনার সামনে শুরু হয় অবস্থান কর্মসূচি। এনসিপির দক্ষিণাঞ্চলের নেতা হাসনাত আব্দুল্লাহ এই কর্মসূচির সূচনা করেন।
পরবর্তী সময়ে ধাপে ধাপে যুক্ত হন এনসিপি, হেফাজত, এবি পার্টি, জামায়াত, ছাত্রশিবির ও অন্যান্য সংগঠনের নেতাকর্মীরা।

শুক্রবার সকাল ৮টার দিকে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ঘোষণা দেন—জুমার পর হবে বড় জমায়েত। পাঁচটি পিকআপ একত্র করে সামিয়ানা দিয়ে তৈরি করা হয় অস্থায়ী মঞ্চ, যেখান থেকে পুরো কর্মসূচি পরিচালিত হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট