1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসির ওয়েবসাইটে ১৪ হাজার সাংবাদিকের তথ্য ফাঁস, স্বীকার করল নির্বাচন কমিশন লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযানে পিস্তল-গুলি ও বিপুল মাদকসহ দুই শীর্ষ সন্ত্রাসী আটক দিনাজপুর-১ আসনে নির্বাচিত হলে গর্ভবতী মায়েদের ফ্রি চিকিৎসা সেবা দেব: মতিউর রহমান হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত, ডিগ্রি পেল শতাধিক শিক্ষার্থী স্বতন্ত্র প্রার্থী ফিরোজের নির্বাচনী গণসংযোগ ও সমাবেশ, মুখরিত কোলা বাজার খুলনা-৪ আসনে অবহেলা-বঞ্চনার অবসান ঘটিয়ে শান্তি ও উন্নয়নের অঙ্গীকার আজিজুল বারী হেলালের কাহারোল উপজেলায় ৩৫৮০ সুবিধাবঞ্চিত শিশুর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ মুন্সীগঞ্জ-৩ আসনে বিশাল শোডাউন, নির্বাচনী মাঠে শক্ত অবস্থান স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন হরিণাকুণ্ডুতে মাদক ও দেশীয় অস্ত্রসহ নারী গ্রেফতার, পলাতক স্বামী আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা, বাড়বে রাতের তাপমাত্রা: আবহাওয়া অধিদফতর

চীন সফরে হৃদরোগে আক্রান্ত হয়ে কোরিয়ান অভিনেতা পার্ক মিন জের মৃত্যু

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪
পার্ক মিন জে

ছুটি কাটাতে চীন সফরে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মর্মান্তিকভাবে প্রাণ হারিয়েছেন দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় অভিনেতা পার্ক মিন জে। গত ২৯ নভেম্বর তার এই আকস্মিক মৃত্যুর খবর চাঞ্চল্যের সৃষ্টি করেছে বিনোদন জগতে।

পার্কের মৃত্যুর খবর নিশ্চিত করেছে তার সংস্থা বিগ টাইটেল। সংস্থাটি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বিবৃতিতে জানায়, “অভিনয়কে ভালোবাসতেন একজন সুদর্শন অভিনেতা আমাদের মাঝে আর নেই। আমরা আর পার্কের অভিনয় দেখতে পাব না ঠিকই তবে তাকে সবসময় মনে রাখব।”

পার্কের ছোট ভাইও ইনস্টাগ্রামে একটি পোস্টে বলেন, “আমাদের প্রিয় ভাই চলে গেছেন। আশা করছি, আপনারা তাকে দেখতে আসবেন।”

পার্ক মিন জের শেষকৃত্য আয়োজন করা হয়েছে আজ বুধবার (৪ ডিসেম্বর) ইউহা সিউল হসপিটালের ফিউনেরাল হলে। পরিবার, সহকর্মী এবং ভক্তরা শেষ বিদায় জানাবেন এই প্রতিভাবান অভিনেতাকে।

১৯৯২ সালে জন্মগ্রহণ করা পার্ক মিন জে ২০২১ সালে ‘আইডল: দ্য ক্যু’ সিরিজের মাধ্যমে অভিনয়জগতে পরিচিতি পান। এরপর তিনি ‘কোরিয়া-খিতান ওয়্যার’, ‘মি.লি’, ‘স্ন্যাপ অ্যান্ড স্পার্ক’, ‘লিটল উইমেন’, ‘নাম্বারস’সহ একাধিক জনপ্রিয় সিরিজে অভিনয় করে নিজের প্রতিভার প্রমাণ দেন।

পার্কের আকস্মিক মৃত্যুতে দক্ষিণ কোরিয়ার বিনোদন অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। সহকর্মীরা তার প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেছেন, তার অসমাপ্ত কাজ ও জীবনের প্রভাব সবসময় মনে রাখবে বিশ্ব।

পার্ক মিন জের এই হঠাৎ বিদায় ভক্তদের মনে গভীর দুঃখের সৃষ্টি করেছে। তার কাজের প্রতি অনুরাগ এবং জীবনের প্রতি উদ্যম সবসময় অনুপ্রেরণা হিসেবে থেকে যাবে।

 

অভিনেতার সংস্থা বিগ টাইটেলের বিবৃতি এবং পার্কের পরিবারের সামাজিক যোগাযোগমাধ্যম পোস্ট।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট