1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উদযাপন উপলক্ষে ইন্দুরকানীতে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

মো: নাজমুল হোসেন পিরোজপুর জেলা প্রতিনিধি :
  • প্রকাশিত: সোমবার, ১৮ আগস্ট, ২০২৫

“অভয়াশ্রম গড়ে তুলি,দেশি মাছে দেশ ভরি”এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের মতো পিরোজপুরের ইন্দুরকানী (জিয়ানগর) উপজেলাতে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উদযাপন করা হয়েছে।

সোমবার (১৮ আগস্ট) বেলা ১১ টায় উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগের আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রশাসক হাসান বিন মোহাম্মদ আলী উপজেলা পরিষদের নিজস্ব পুকুরে মৎস্য পোনা অবমুক্ত করনের মধ্যে দিয়ে এর উদ্বোধন ঘোষণা করেন।

এ উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে এক বর্ণাঢ্য র‍্যালীর আয়োজন করা হয়। উপজেলায় কর্মরত বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী, মৎস্যজীবী ও নানা শ্রেণী, পেশার মানুষের অংশগ্রহণের মধ্য দিয়ে উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে র‍্যালীটি আবার উপজেলা চত্বরে এসে শেষ হয়।

পরে উপজেলা পরিষদ হল রুমে এ উপলক্ষে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা মৎস্য কর্মকর্তা ফাহাদ রহমানের সভাপতিত্বে ও মেরিন ফিসারিজ অফিসার আইনুল নিশাদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান বিন মোহাম্মদ আলী,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. মারুফ হোসেন,উপজেলা কৃষি অফিসার মো.সোহেল রানা,উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ও ভেটোরিনারী সার্জন ডা. মো. মহিউদ্দিন, পাড়েরহাট নৌ পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক দিপক কুমার সহ নিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী,সাংবাদিক, মৎস্যজীবি ও সুবিধা ভোগী সহ বিভিন্ন পেশা ও শ্রেণির মানুষ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট