1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

জামালপুরে শিল্প ও পণ্য মেলাকে কেন্দ্র করে উৎসবের আমেজ

জাকিরুল ইসলাম বাবু জামালপুর প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫
শিল্প ও পণ্য মেলাকে কেন্দ্র করে উৎসবের আমেজ

জামালপুর শহরের পুরাতন পুলিশ লাইন মাঠে বসেছে এই মেলা। বিকাল থেকে নানা স্থান থেকে সেখানে ছুটে আসে মানুষ। আশপাশের পীচঢালা রাস্তা ধরে এগিয়ে চলা নারী, শিশুসহ বিভিন্ন বয়সী অধিকাংশ মানুষের গন্তব্য এই মিলনমেলা। এটিকে কেন্দ্র করে শহরজুড়ে উৎসবের আমেজ বইছে।

আয়োজনের কোনো কমতি নেই এই মেলায়। ৩০ দিনব্যাপী এই মেলায় নানা মিষ্টিজাতীয় খাবার, শিশুদের খেলনাসহ নানা পণ্যের পসরা সাজানো হয়েছে। মেলা আয়োজনে উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে আশপাশের এলাকায়।

প্রতিদিন দুপুরের পর থেকে জেলার বিভিন্ন প্রান্ত থেকে লোকজন এসে ভিড় জমায়। সন্ধ্যার পর মেলায় তিল ধারণের ঠাঁই থাকে না। উপজেলার বিভিন্ন এলাকা থেকেও মেলার উৎসবে সামিল হয়ে আনন্দ ভাগাভাগি করতে অনেকেই ছুটে আসেন। তারাই আসলে মেলাটির মূল ক্রেতা ও দর্শনার্থী। এ ছাড়া জামালপুর শহর, মেলান্দহ, ইসলামপুর উপজেলার দর্শনার্থীরাও এই মেলায় অংশ নেন।

মেলায় গিয়ে দেখা যায়, বিভিন্ন বয়সের মানুষের ঢল নেমেছে। মিষ্টিজাতীয় খাবার, বিভিন্ন ধরনের পিঠা, মিঠাই-মিষ্টান্নসহ চটপটি-ফুচকা থেকে মুখরোচক নানা পদের খাবারের দোকানও আছে। এছাড়াও বিভিন্ন ধরনের মুখরোচক আচারের দোকান রয়েছে, যেখানে উপচে পড়া ভিড়। খাবারের দোকানগুলোতেও ভালো বেচাকেনা হচ্ছে বলে জানান দোকানদাররা।

শিশুদের খেলনাসহ নানা পণ্যের দোকানও বসেছে মেলায়। এছাড়া মেলায় প্রসাধনী, খাবার, খেলনা, পোষাকের দোকানসহ বিভিন্ন ধরনের তিন শতাধিক দোকান রয়েছে। প্রতিটি দোকানেও বেশ ভালো বেচাকেনা হচ্ছে বলে জানান দোকানদাররা।

শিশুদের বিনোদনের জন্য রয়েছে নাগরদোলা, চরকি, দোলনা সহ নানা আয়োজন। প্রতিদিন বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উৎসবমুখর হয়ে ওঠে পুরো মেলা প্রাঙ্গণ। শিশুদের সঙ্গে বড়রাও এসব আয়োজন উপভোগ করছেন সমানতালে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট