1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

ঝিনাইদহে দুস্থ ও শীতার্ত আনসার-ভিডিপি সদস্যদের মাঝে শীতবস্ত্র বিতরণ

ঝিনাইদহ প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪

পৌষের শুরুতে তীব্র শীত আর হিমেল হাওয়া দেশের জনজীবনকে বিপর্যস্ত করে তুলেছে। এই পরিস্থিতিতে ঝিনাইদহ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে অসহায় দুস্থ ও শীতার্ত আনসার-ভিডিপি সদস্যদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে ঝিনাইদহ আনসার অফিসে এই শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী খুলনা রেঞ্জের উপ-মহাপরিচালক নুরুল হাসান ফরিদী।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলার কমাড্যান্ট মিজানুর রহমান, সার্কেল অ্যাডজুট্যান্ট ফারিহা তাবাসসুমসহ জেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের উদ্যোগে সারা দেশে শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের অংশ হিসেবে ঝিনাইদহের ৬ উপজেলার দুই শতাধিক আনসার ও ভিডিপি সদস্যকে শীতবস্ত্র প্রদান করা হয়।

তীব্র শীতে শীতবস্ত্র পেয়ে উপকৃত হন এবং সন্তুষ্টি প্রকাশ করেন আনসার সদস্যরা। তারা জানান, এই উদ্যোগ তাদের জন্য বিশেষভাবে সহায়ক হয়েছে এবং তারা এর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞ।

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী প্রতিনিয়তই তাদের সদস্যদের কল্যাণে কাজ করে যাচ্ছে। শীতবস্ত্র বিতরণ কার্যক্রম সেই ধারাবাহিকতারই একটি অংশ। এই ধরনের উদ্যোগ শীতার্তদের জীবনে উষ্ণতা এবং স্বস্তি নিয়ে আসবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট