1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

ঝিনাইদহে ভ্রাম্যমাণ আদালত অবরুদ্ধ: দুঃখ প্রকাশ শ্রমিক ইউনিয়নের, বহিষ্কার ১০ শ্রমিক

ঝিনাইদহ প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫
ঝিনাইদহে ভ্রাম্যমাণ আদালত অবরুদ্ধ

ঝিনাইদহ কেন্দ্রীয় বাস টার্মিনালে ভ্রাম্যমাণ আদালতের বিচারক অবরুদ্ধ ও যাত্রীকে মারধরের ঘটনায় শ্রমিক ইউনিয়নের দুঃখ প্রকাশ করেছে। মঙ্গলবার দুপুরে কেন্দ্রীয় বাস টার্মিনালে এক সংবাদ সম্মেলনে ইউনিয়নের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়। এছাড়াও ওই ঘটনায় অভিযুক্ত ১০ শ্রমিককে অনির্দিষ্টকালের জন্য সংগঠন থেকে বহিষ্কার হয়েছে বলেও জানানো হয়। সংবাদ সম্মেলনে ঝিনাইদহ জেলা বাস মিনিবাস, মাইক্রো কোচ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান খোকন, সাবেক সিনিয়র সহ সভাপতি আনোয়ার হাফিজ রানাসহ শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন।

সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান খোকন বলেন, গত ৪ এপ্রিল কেন্দ্রীয় বাস টার্মিনালে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও এক যাত্রীর সাথে যে ঘটনা ঘটেছে তা অনাকাঙ্খিত। ওই দিন আমরা একটি জানাযায় ছিলাম। খবর পেয়ে এসে দেখি বিষয়টি অত্যন্ত দুঃখজনক হয়েছে। এজন্য সংগঠনের পক্ষ থেকে তারা দুঃখ প্রকাশ করছি। আমরা ইতিমধ্যে অভিযুক্ত মাহাবুবুর রহমান চঞ্চল, সবুজ, পারভেজ, সুমন, সিদ্দিকসহ ১০ জনকে সংগঠন ও টার্মিনাল থেকে বহিস্কার করা হয়েছে। আগামীতে যেন এ ধরনের ঘটনা না ঘটে সে ব্যাপারে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত ৪ এপ্রিল অতিরিক্ত ভাড়া আদায়ের করা হচ্ছে এমন অভিযোগে সেখানে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। সেসময় আদালতের বিচারক সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজল কুমার দাসকে অবরুদ্ধ করে এক যাত্রীকে মারধর করে বাসের শ্রমিকরা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট