1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০৬ অপরাহ্ন
শিরোনাম :
ইসির ওয়েবসাইটে ১৪ হাজার সাংবাদিকের তথ্য ফাঁস, স্বীকার করল নির্বাচন কমিশন লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযানে পিস্তল-গুলি ও বিপুল মাদকসহ দুই শীর্ষ সন্ত্রাসী আটক দিনাজপুর-১ আসনে নির্বাচিত হলে গর্ভবতী মায়েদের ফ্রি চিকিৎসা সেবা দেব: মতিউর রহমান হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত, ডিগ্রি পেল শতাধিক শিক্ষার্থী স্বতন্ত্র প্রার্থী ফিরোজের নির্বাচনী গণসংযোগ ও সমাবেশ, মুখরিত কোলা বাজার খুলনা-৪ আসনে অবহেলা-বঞ্চনার অবসান ঘটিয়ে শান্তি ও উন্নয়নের অঙ্গীকার আজিজুল বারী হেলালের কাহারোল উপজেলায় ৩৫৮০ সুবিধাবঞ্চিত শিশুর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ মুন্সীগঞ্জ-৩ আসনে বিশাল শোডাউন, নির্বাচনী মাঠে শক্ত অবস্থান স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন হরিণাকুণ্ডুতে মাদক ও দেশীয় অস্ত্রসহ নারী গ্রেফতার, পলাতক স্বামী আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা, বাড়বে রাতের তাপমাত্রা: আবহাওয়া অধিদফতর

ট্রেন চলাচল বন্ধ থাকায় জামালপুরে যাত্রী দুর্ভোগ

জাকিরুল ইসলাম বাবু জামালপুর প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২৫
ট্রেন চলাচল বন্ধ

কর্মবিরতির কারণে সারাদেশের মতো জামালপুর জংশন রেলস্টেশন থেকে কোনো ট্রেন ছেড়ে যায়নি। হঠাৎ করে ট্রেন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন। বাতিল করা হয়েছে আন্তঃনগর, লোকাল এবং মেইল ট্রেনের যাত্রা। ফলে যাত্রীরা বাধ্য হয়ে বিকল্প যানবাহনের খোঁজ করছেন, যা অনেক সময়সাপেক্ষ এবং ব্যয়বহুল হয়ে দাঁড়িয়েছে।

জামালপুর থেকে ঢাকাগামী তিস্তা এক্সপ্রেস, যমুনা, ব্রহ্মপুত্র, জামালপুর এক্সপ্রেসসহ চট্টগ্রামগামী বিজয় এক্সপ্রেসের যাত্রা বাতিল করা হয়েছে। এছাড়া, কয়েকটি মেইল এবং লোকাল ট্রেনও বাতিলের তালিকায় রয়েছে। এসব ট্রেনের যাত্রা বাতিল হওয়ায় জরুরি কাজে থাকা যাত্রীরা সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন।

হঠাৎ ট্রেন বন্ধের ঘটনায় যাত্রীদের মধ্যে ক্ষোভ ও হতাশা দেখা দিয়েছে। তারা দ্রুত সমস্যার সমাধান এবং ট্রেন চলাচল স্বাভাবিক করার জন্য কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ না নিলে এই সংকট দীর্ঘমেয়াদে যাত্রীসেবায় আরও বড় প্রভাব ফেলতে পারে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট