1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

দিঘলিয়ায় জাকারিয়া মাদ্রাসায় খতমে বুখারী ইসলামী মহা সম্মেলন

খুলনা (দিঘলিয়া) প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২৫

দিঘলিয়া উপজেলার সেনহাটি জাকারিয়া দারুল উলুম মাদ্রাসায় আগামী বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) অনুষ্ঠিত হতে যাচ্ছে খতমে বোখারী উপলক্ষে এক বিশাল ইসলামী মহাসম্মেলন। সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলবে এই মহাসম্মেলন। এতে ইসলামী জ্ঞানচর্চা এবং ঐক্য প্রতিষ্ঠার আহ্বান জানানো হবে।

মহাসম্মেলনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আল্লামা মামুনুল হক। এছাড়া সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, মাওলানা মুশতাক আহমদ, মুহতামিম দারুল উলুম মাদ্রাসা খুলনা। মাওলানা হেমায়েত উদ্দিন, শায়খুল হাদিস জাকারিয়া দারুল উলুম মাদ্রাসা। মাওলানা ইমদাদুল্লাহ কাসেমী, মুহতামিম মাদানী নগর মাদ্রাসা খুলনা। মুফতি রশিদ আহমাদ, শায়খুল হাদিস গোয়ালখালী মাদ্রাসা খুলনা। হাফেজ মাওলানা শরিফ সাইদুর রহমান, হেফাজত ইসলামের সহ-সম্পাদক। মাওলানা আছয়াদুল্লাহ, মুহতামিম রায়েরমহল মাদ্রাসা। মুফতি আবুল কাশেম, মুহতামিম খালিশপুর আশরাফুল উলুম মাদ্রাসা। মুফতি গোলামুর রহমান, সাধারণ সম্পাদক জেলা ইমাম পরিষদ। হাফেজ মাওলানা শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক, হেফাজত ইসলাম খুলনা জেলা।

মহাসম্মেলনের সার্বিক তত্ত্বাবধানে থাকবেন আলহাজ্ব হাফেজ মাওলানা মুফতি আহমাদুল্লাহ সাহেবজাদা মরহুম। এছাড়া জাকারিয়া দারুল উলুম মাদ্রাসার মুহতামিম মাওলানা মুজিবুর রহমান এই সম্মেলনের আয়োজনের নেতৃত্ব দিচ্ছেন।

সম্মেলনটি ইসলামী শিক্ষা ও নৈতিকতার প্রচার-প্রসারের উদ্দেশ্যে আয়োজিত। এতে আলেম-উলামারা ইসলামিক শিক্ষার গুরুত্ব, ঐক্যের প্রয়োজনীয়তা এবং সামাজিক নৈতিকতার উন্নয়ন নিয়ে বক্তব্য রাখবেন।

সম্মেলনের আয়োজকগণ মুসলিম উম্মাহকে এই মহাসম্মেলনে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানিয়েছেন। তারা আশাবাদী যে, এই সম্মেলন ইসলামী ঐক্য এবং নৈতিক উন্নয়নে বিশেষ ভূমিকা রাখবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট