1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

নগ্ন দৃশ্যে অভিনয়ে আলোচনার কেন্দ্রে পার্ক জি-হিয়োন

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪
পার্ক জি-হিয়োন

দক্ষিণ কোরীয় সিনেমা ‘হিডেন ফেস’ মুক্তি পেতে যাচ্ছে আজ। তবে সিনেমাটি মুক্তির আগেই ব্যাপক আলোচনায় উঠে এসেছে তরুণ অভিনেত্রী পার্ক জি-হিয়োন। এই ছবিতে তাঁর অভিনীত নগ্ন দৃশ্য নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে তুমুল চর্চা।

সিনেমার প্রচারণার সময় সাংবাদিকদের প্রশ্নবানে পড়েন পার্ক জি-হিয়োন। আলোচিত নগ্ন দৃশ্য নিয়ে তিনি জানান, শুটিংয়ের সময় মোটেও নার্ভাস ছিলেন না। বরং তিনি দৃশ্যটির জন্য পুরোপুরি প্রস্তুত ছিলেন।

এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘পোশাক না পরাও একটি পোজ। নগ্নতাও আরেকটি পোশাক।’ তাঁর মতে, চরিত্রের গভীরতায় পৌঁছাতে নগ্নতা এখানে কোনো প্রতিবন্ধক নয়। বরং চরিত্রের প্রাসঙ্গিকতাই এখানে মূল বিষয়।

‘হিডেন ফেস’ কিম দে উ পরিচালিত একটি কোরীয় সিনেমা, যা ২০১১ সালে মুক্তি পাওয়া স্প্যানিশ-কলম্বিয়ান সিনেমার রিমেক। থ্রিলার ঘরানার এই সিনেমায় পার্ক জি-হিয়োনকে দেখা যাবে অন্যতম কেন্দ্রীয় চরিত্রে।

পার্ক জি-হিয়োন এর আগে ‘রিবর্ন রিচ’ ধারাবাহিকে অভিনয় করে আলোচিত হয়েছেন। তাঁর অভিনয় দক্ষতা এবং সাহসিকতা ইতিমধ্যেই দর্শকদের প্রশংসা কুড়িয়েছে।

‘হিডেন ফেস’ নিয়ে যেমন ইতিবাচক আলোচনা হচ্ছে, তেমনই নগ্ন দৃশ্যের কারণে সমালোচনার মুখেও পড়তে হচ্ছে অভিনেত্রীকে। তবে পার্ক জি-হিয়োনের আত্মবিশ্বাস এবং চরিত্রের প্রতি তাঁর দায়বদ্ধতা অনেকের মন জয় করেছে।

পরিচালক কিম দে উ এই সিনেমার গল্প এবং চরিত্রগুলোকে গভীর আবেগ ও টানাপোড়েনের মাধ্যমে উপস্থাপন করেছেন বলে জানান। তিনি আশা করছেন, সিনেমাটি দর্শকদের একটি নতুন অভিজ্ঞতা দেবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট