1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

নারায়ণগঞ্জে ডাকাতি, ৭ লাখ টাকা ও ৪০ ভরি স্বর্ণালংকার লুট

নারায়ণগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪
নারায়ণগঞ্জের ফতুল্লায় ডাকাতি, ৭ লাখ টাকা ও ৪০ ভরি স্বর্ণালংকার লুট

নারায়ণগঞ্জের ফতুল্লায় রেজাউল করিম মালা নামের এক ব্যবসায়ীর বাড়িতে মুখোশধারী ডাকাতদের হামলায় ৭ লাখ টাকা ও ৪০ ভরি স্বর্ণালংকার লুট হয়েছে। ডাকাতরা জানালার গ্রিল কেটে বাড়িতে প্রবেশ করে বাসিন্দাদের জিম্মি করে এ ঘটনা ঘটায়।

বুধবার (২৭ নভেম্বর) ভোররাত চারটার দিকে ফতুল্লার সস্তাপুর গাবতলায় এ ঘটনা ঘটে। ঢাকা টেক্সটাইলের মালিক রেজাউল করিম মালা জানান, তার দুই তলা বাড়ির পেছনের জানালার গ্রিল কেটে ৬ জন মুখোশধারী ডাকাত ঘরের ভেতরে প্রবেশ করে। ডাকাতদের একজনের হাতে পিস্তল ও বাকিদের হাতে ধারালো অস্ত্র ছিল।

ডাকাতরা প্রথমে তার ছোট ছেলে আলাউদ্দিন ও তার স্ত্রী নাসরিন আক্তারের কক্ষে প্রবেশ করে। অস্ত্রের মুখে ভয় দেখিয়ে তাদের হাত-পা বেঁধে ফেলে এবং চিৎকার করায় এলোপাথাড়ি মারধর করে। এরপর নাসরিনের গলা ও আঙুল থেকে অলংকার খুলে নেয়। পাশাপাশি আলমারি ভেঙে আরও স্বর্ণালংকারসহ মোট ৪০ ভরি স্বর্ণ লুট করে।

এরপর নিচতলায় গিয়ে আলমারি ভেঙে নগদ ৭ লাখ টাকা নিয়ে যায়। যাওয়ার সময় ডাকাতরা দুটি ফাঁকা গুলি ছুড়ে পালিয়ে যায়।

ডাকাতদের মারধরে আহত আলাউদ্দিন ও তার স্ত্রী নাসরিন আক্তারকে নারায়ণগঞ্জ তিনশ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খবর পেয়ে ফতুল্লা মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে কিছু আলামত সংগ্রহ করেছে। সিসিটিভি ফুটেজও উদ্ধার করা হয়েছে। ফতুল্লা মডেল থানার ওসি শরিফুল ইসলাম জানান, ডাকাতদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে এবং লুট হওয়া মালামাল উদ্ধারের চেষ্টা চলছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট