1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০৬ অপরাহ্ন
শিরোনাম :
ইসির ওয়েবসাইটে ১৪ হাজার সাংবাদিকের তথ্য ফাঁস, স্বীকার করল নির্বাচন কমিশন লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযানে পিস্তল-গুলি ও বিপুল মাদকসহ দুই শীর্ষ সন্ত্রাসী আটক দিনাজপুর-১ আসনে নির্বাচিত হলে গর্ভবতী মায়েদের ফ্রি চিকিৎসা সেবা দেব: মতিউর রহমান হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত, ডিগ্রি পেল শতাধিক শিক্ষার্থী স্বতন্ত্র প্রার্থী ফিরোজের নির্বাচনী গণসংযোগ ও সমাবেশ, মুখরিত কোলা বাজার খুলনা-৪ আসনে অবহেলা-বঞ্চনার অবসান ঘটিয়ে শান্তি ও উন্নয়নের অঙ্গীকার আজিজুল বারী হেলালের কাহারোল উপজেলায় ৩৫৮০ সুবিধাবঞ্চিত শিশুর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ মুন্সীগঞ্জ-৩ আসনে বিশাল শোডাউন, নির্বাচনী মাঠে শক্ত অবস্থান স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন হরিণাকুণ্ডুতে মাদক ও দেশীয় অস্ত্রসহ নারী গ্রেফতার, পলাতক স্বামী আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা, বাড়বে রাতের তাপমাত্রা: আবহাওয়া অধিদফতর

নারী বিশ্বকাপ বাছাইপর্বের প্রস্তুতিতে ব্যস্ত বাংলাদেশ, ঈদ কাটলো ক্যাম্পেই

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: সোমবার, ৩১ মার্চ, ২০২৫
নারী বিশ্বকাপ বাছাইপর্বের প্রস্তুতিতে ব্যস্ত বাংলাদেশ, ঈদ কাটলো ক্যাম্পেই

২০২৫ নারী বিশ্বকাপের বাছাইপর্ব অনুষ্ঠিত হবে পাকিস্তানের মাটিতে, যেখানে অংশ নেবে বাংলাদেশ নারী ক্রিকেট দল। আগামী ৫ থেকে ১৯ এপ্রিল লাহোরে অনুষ্ঠিত হতে যাওয়া এই টুর্নামেন্টের জন্য কঠোর অনুশীলনে ব্যস্ত সময় পার করছেন টাইগ্রেসরা। তাই এবারের ঈদুল ফিতরের ছুটি মেলেনি নারী ক্রিকেটারদের।

মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের একাডেমি ভবনে ঈদ উদযাপন করেছেন ক্যাম্পে থাকা ক্রিকেটাররা। পরিবার থেকে দূরে থাকলেও সতীর্থদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করেছেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি, সোবহানা মোস্তারি, সালমা খাতুনসহ দলের অন্যান্য সদস্যরা।

নারী ক্রিকেট দলের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত একাধিক ছবিতে দেখা গেছে, ঐক্যবদ্ধভাবে ঈদের সাজে উজ্জ্বল টাইগ্রেসরা। সামাজিক যোগাযোগমাধ্যমেও শুভেচ্ছা বিনিময় করেছেন তারা।

বিশ্বকাপ বাছাইপর্বে অংশ নিতে আগামী ৩ এপ্রিল পাকিস্তানের উদ্দেশে দেশ ছাড়বে বাংলাদেশ নারী দল। সেখানে ১০ এপ্রিল নিজেদের প্রথম ম্যাচে থাইল্যান্ডের মুখোমুখি হবে টাইগ্রেসরা। এরপর ১৩ এপ্রিল আয়ারল্যান্ড, ১৫ এপ্রিল স্কটল্যান্ড, ১৭ এপ্রিল ওয়েস্ট ইন্ডিজ এবং ১৯ এপ্রিল স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।

নারী বিশ্বকাপের মূল পর্ব নিশ্চিত করতে এবার দারুণ প্রস্তুতি নিচ্ছে টাইগ্রেসরা। দেশের ক্রিকেটপ্রেমীরা আশা করছেন, পাকিস্তান থেকে বিশ্বকাপের টিকিট নিয়েই ফিরবে বাংলাদেশ নারী দল।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট