1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

নেশার টাকা যোগাতে গাছ বিক্রি করতে বাঁধা দেওয়ায় মাকে কুপিয়ে হত্যা

জাকিরুল ইসলাম বাবু জামালপুর প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫

জামালপুরে নেশার টাকা যোগাতে গাছ বিক্রি করতে বাঁধা দেওয়ায় মনজিলা বেগম জিরা (৬০) নামের নারীকে কুপিয়ে হত্যা করেছে তার ছেলে মনজুরুল ইসলাম মঞ্জু (৩৮)। ১৫ (এপ্রিল) মঙ্গলবার সকাল ১০টায় জামালপুর শহরের হাটচন্দ্রা বিজিবি ক্যাম্প সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মনজিলা বেগম জিরা (৬০) হাটচন্দ্রা গ্রামের স্বামী পরিত্যক্ত তোতা মিয়ার স্ত্রী । সংবাদ পেয়ে সদর থানা পুলিশ ও জামালপুর ডিবি পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, মনজুরুল ইসলাম মঞ্জু (৩৮) দীর্ঘদিন ধরে মাদকাসক্ত । মাদকের টাকার জন্য পারিবারিক কলহ ছিল তাদের প্রতিদিনের ঘটনা। গতকাল মাদকের টাকার জন্য মঞ্জু বাড়িতে একটি মেহগনি গাছ ১৬ হাজার টাকা বিক্রি করে ৯ হাজার টাকা বায়না নেয়। ঐদিন সকালে গাছ ক্রেতা শেখ ফরিদ(৪০) অবশিষ্ট টাকা নিয়ে গাছ কাটতে এলে স্বামী পরিত্যক্ত তোতা মিয়ার স্ত্রী নিহত মনজিলা বেগম জিরা (৬০) গাছ কাটতে বাধা দেয়।
এতে ক্ষিপ্ত হয়ে মাদকাসক্ত ছেলে মনজুরুল ইসলাম মঞ্জু (৩৮) এলোপাথারি ভাবে তার মাকে দা দিয়ে কুপিয়ে হত্যা করে । এ সময় গাছ ক্রেতা হাট চন্দ্রার বাসিন্দা ইদ্রিস আলীর ছেলে শেখ ফরিদ থামাতে গেলে তাকেও কুপিয়ে আহত করে মঞ্জু।

জামালপুর জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডাক্তার আরিফ জানান, বর্তমানে শেখ ফরিদ সুস্থ রয়েছে। জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ আবু মো: ফয়সাল আতিক ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের লাশ ময়না তদন্তের জন্য উদ্ধার করা হয়েছে । অভিযুক্ত মঞ্জুকে আটক করার চেষ্টা চলছে বলেও তিনি জানান।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট